
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত চার পলাতক আসামি ও নিয়মিত মামলার এক আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) ভোররাতে দেবহাটা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, দেবহাটার পূর্ব কুলিয়া গ্রামের দ্বীন আলী মোল্লার ছেলে গফফার মোল্লা, আতাপুর গ্রামের নুর আলী গাজীর ছেলে লতিফ গাজী (৫০), বড়শান্তা গ্রামের ফারুক সর্দারের ছেলে মো. ফেরদাউস (২৫) এবং পুষ্পকাটি গ্রামের মৃত মালেক গাজীর ছেলে মো. মনিরুল ইসলাম।
এদিকে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামি তমা সাহাকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তিনি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকার বাসিন্দা। তবে খুলনা নগরীর ওয়ার্ড নম্বর ২৩-এর সিটি কলেজ তালতলা এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করতেন। এসআই আহম্মদ আলী ও এএসআই মো. সাগর শেখ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, গ্রেপ্তারকৃত পাঁচ আসামিকে শুক্রবার (৩০ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন