
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা ফেনসিডিল ও ভারতীয় ওষুধ জব্দ করেছে কোস্টগার্ড।
শুক্রবার (৩০ অক্টোবর) কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ আবুল কাশেম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র ভারত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল ও ওষুধ বাংলাদেশে নিয়ে আসবে। এর ভিত্তিতে শুক্রবার ভোর রাত দুইটার দিকে কোস্টগার্ড স্টেশন কৈখালী কর্তৃক শ্যামনগর থানাধীন কৈখালীর যাদবপুর ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যাদবপুর বাজারসংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪ বোতল ফেনসিডিল ও বিপুল পরিমান ভারতীয় ঔষধ জব্দ করা হয়।

মন্তব্য করুন