
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৪২ দশমিক ২৮ শতাংশ। উপজেলার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৭৬৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৩২৩ জন। অকৃতকার্য হয়েছে ৪৪১ জন। এছাড়া এ বছর জিপিএ-৫ পেয়েছে মাত্র ৭ জন শিক্ষার্থী।
প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ থেকে ১৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭২ জন। পাসের হার ৫৩ দশমিক ৩৩ শতাংশ।
সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ থেকে ৩৮৩ জনের মধ্যে পাস করেছে ১৩৬ জন। পাসের হার ৩৫ দশমিক ৫১ শতাংশ।
দেবহাটা কলেজ থেকে ৮৭ জনের মধ্যে পাস করেছে ১৪ জন। পাসের হার ১৬ দশমিক ০৯ শতাংশ।
এ ছাড়া সখিপুর ফাজিল মাদরাসা থেকে ৩৬ জনের মধ্যে ২২ জন, নওয়াপাড়া আলিম মাদরাসা থেকে ২০ জনের মধ্যে ১৯ জন এবং হাদীপুর জগন্নাথপুর আহ্ছানিয়া আলিম মাদরাসা থেকে ৭ জনের মধ্যে একজন উত্তীর্ণ হয়েছে।
অন্যদিকে, দেবহাটা কলেজ (বিএমটি) থেকে ৩১ জনের মধ্যে ২১ জন, সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ (বিএমটি) থেকে ৩৬ জনের মধ্যে ২১ জন এবং ইছামতি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে ২৯ জনের মধ্যে ১৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
ফলাফলে দেখা যায়, পাসের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে নওয়াপাড়া আলিম মাদরাসা। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৫ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম পাসের হার দেবহাটা কলেজে, মাত্র ১৬ দশমিক ০৯ শতাংশ।
উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ৭ জন। এর মধ্যে হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের ৩ জন, সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের ৩ জন এবং নওয়াপাড়া আলিম মাদরাসার একজন শিক্ষার্থী রয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জানান, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেবহাটার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের পাসের হার আশানুরূপ হয়নি। আগামীতে ফলাফলের উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

মন্তব্য করুন