বাংলাদেশ, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৩১ অক্টোবর ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

ডেস্ক রিপোর্ট: এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফল প্রকাশ করা হয়েছে শনিবার (৩১ অক্টোবর)। বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশের অনুষ্ঠান উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানান, অনুষ্ঠান উদ্বোধনের সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষার্থীরা অনলাইন এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল
শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত ফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে।

প্রতিষ্ঠানগুলোকে ওয়েবসাইটের ‘Result’ বিভাগে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে হবে। পরে তা শিক্ষার্থীদের জন্য প্রকাশ করা যাবে।

অনলাইনে ফল জানবেন যেভাবে
পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করতে পারবেন।

এ জন্য eduboardresults.gov.bd, educationboardresults.gov.bd অথবা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল দেখা যাবে।

এসএমএসে ফল জানার নিয়ম
মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এ জন্য যেকোনো মোবাইল নম্বর থেকে নির্ধারিত ফরম্যাটে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

এসএমএসের ফরম্যাট হলো: HSC স্পেস বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস 2026।

উদাহরণ: HSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

ফলাফল শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা সংবাদপত্রের কার্যালয় থেকে সরাসরি সংগ্রহ করা যাবে না।

উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন
উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনপ্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজারের বেশি
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। পরীক্ষার জন্য কেন্দ্র নির্ধারণ করা হয়েছিল ২ হাজার ৬৯৭টি। অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯ হাজার ৪৩৯টি।

গত ২ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের পরীক্ষা শেষ করতে অতিরিক্ত সময় লাগে।

এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার

১

কপ৩১-এর পথে উপকূলের ১৯ জেলার জলবায়ু দাবি এক মঞ্চে

২

প্রাণবৈচিত্র্য সম্মেলন কি প্রাণপ্রকৃতির রক্তক্ষত আমলে নেবে || পাভেল পার্থ

৩

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

৪

মৌসুমের শুরুতেই দুর্যোগের ধাক্কা, দুবলার চরে শুঁটকি উৎপাদন ব্যাহত

৫

কালিগঞ্জের কৃষ্ণনগরে মৎস্যজীবী দলের কমিটি গঠন

৬

শ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ফেনসিডিল ও ভারতীয় ঔষধ জব্দ

৭

আসন্ন সাতক্ষীরা পৌর নির্বাচনে অংশ নিতে চান মৌমি কুইন সাথী, মতবিনিময়

৮

দেবহাটায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫

৯

উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় ৬ গুণী ব্যক্তিকে সংবর্ধনা

১০

থমকে আছে কেওড়াকাটা পর্যটন কেন্দ্রের ওয়াচ টাওয়ার নির্মাণের কাজ

১১

‘ডাকাতির ভয়ে আব্বা বাদায় যেতে পারে না, আমাগো বাঁচাও’

১২

বিশ্বমঞ্চে সাতক্ষীরার উপকূলীয় জলবায়ু সংকট তুলে ধরবেন জান্নাতুল নাঈম

১৩

জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার নিয়ে শ্যামনগরে কুইজ

১৪

সরকারি-বেসরকারি সেবাদাতাদের মানবাধিকার সুরক্ষায় ভূমিকা বিষয়ক মতবিনিময়

১৫

তুচ্ছ ঘটনা নিয়ে দু’পক্ষের গোলাগুলি, নিহত ২

১৬

একদিনে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬

১৭

যান্ত্রিক ত্রুটি কাটিয়ে দেশের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী

১৮

শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

১৯

নভেম্বরের জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

২০