
ডেস্ক রিপোর্ট: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরা জেলার পাসের হার ৪৩ দশমিক ৪৫ শতাংশ। জেলার ৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১১ হাজার ৫৯১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫ হাজার ৩৬ জন।
শনিবার (৩১ অক্টোবর) যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফল বিবরণী থেকে এ তথ্য জানা যায়।
এদিকে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরা জেলার দুটি কলেজের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী জানান, সাতক্ষীরা সদর উপজেলার ইসলামিয়া মহিলা কলেজ এবং শ্যামনগরের এ কে ফজলুল হক এমসি কলেজের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি।
ইসলামিয়া মহিলা কলেজ থেকে তিনজন এবং এ কে ফজলুল হক এমসি কলেজ থেকে ৪৯ জন পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
তিনি আরো জানান, সাতক্ষীরায় পাসের সংখ্যায় ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছেন। সাতক্ষীরা জেলা থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৫ হাজার ৯২৪ জন ছাত্রের মধ্যে পাস করেছেন ২ হাজার ১৫৭ জন। অন্যদিকে, ৫ হাজার ৬৬৭ জন ছাত্রীর মধ্যে পাস করেছেন ২ হাজার ৮৭৯ জন।

মন্তব্য করুন