
এমএ মামুন, দেবহাটা: সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুর রহমান (৪৫) মারা গেছেন।
শনিবার (৩১ অক্টোবর) রাত ১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক এইচ. এম. রহমতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ বাবলু।
শনিবার (৩১ অক্টোবর) জেলা বিএনপির পক্ষ থেকে প্রকাশিত এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

মন্তব্য করুন