বাংলাদেশ, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৩১ অক্টোবর ২০২৬, ৪:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগের বিস্তার রোধ এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি পালিত হয়।

শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফুলতলা মোড় ও নাজিমগঞ্জ বাজার এলাকায় এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে সাধারণ মানুষের উদ্দেশে সচেতনতা মূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার।

এ সময় তিনি বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়, বরং এটি সবার সম্মিলিত দায়িত্ব। সুস্থ ও সুন্দর ভাবে বেঁচে থাকার জন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে হবে। পাশাপাশি নিজেদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, বাজার ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতার মাধ্যমেই একটি পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যসম্মত কালিগঞ্জ গড়ে তোলা সম্ভব।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শংকার কুমার দে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. রোকনুজ্জামান রোকন, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল ইসলাম ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আখতারুজ্জামান পল্টুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসিতে ফেল করায় আত্মহত্যা

১

কয়রায় সুন্দরবনের ঝিনুক পাচারকালে আটক ১

২

কয়রায় পাস করেনি শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজের কোনো শিক্ষার্থী

৩

কালিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

৪

দেবহাটায় পাসের হার ৪২.২৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৭ জন

৫

দেবহাটায় এতিম শিশুদের বিনামূল্যে দুধ পান করাল সখিপুর দুগ্ধ সমবায় সমিতি

৬

সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুত মানুষের আবাসন, খাদ্য ও পুষ্টি অধিকার নিশ্চিতে ১১ দফা দাবি

৭

সখিপুরের বিএনপি নেতা আব্দুর রহমান আর নেই, জেলা বিএনপির শোক

৮

দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এক মাসের মধ্যে পরীক্ষা

৯

সাতক্ষীরায় পাসের হার ৪৩.৪৫%, পাস করেনি দুটি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ

১০

এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার

১১

কপ৩১-এর পথে উপকূলের ১৯ জেলার জলবায়ু দাবি এক মঞ্চে

১২

প্রাণবৈচিত্র্য সম্মেলন কি প্রাণপ্রকৃতির রক্তক্ষত আমলে নেবে || পাভেল পার্থ

১৩

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

১৪

মৌসুমের শুরুতেই দুর্যোগের ধাক্কা, দুবলার চরে শুঁটকি উৎপাদন ব্যাহত

১৫

কালিগঞ্জের কৃষ্ণনগরে মৎস্যজীবী দলের কমিটি গঠন

১৬

শ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ফেনসিডিল ও ভারতীয় ঔষধ জব্দ

১৭

আসন্ন সাতক্ষীরা পৌর নির্বাচনে অংশ নিতে চান মৌমি কুইন সাথী, মতবিনিময়

১৮

দেবহাটায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫

১৯

উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় ৬ গুণী ব্যক্তিকে সংবর্ধনা

২০