বাংলাদেশ, রবিবার, ০১ নভেম্বর ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১ নভেম্বর ২০২৬, ১:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় জাতীয় যুব দিবস পালিত

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, প্রশিক্ষণ সনদ, গাছের চারা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় কয়রা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কে এম মফিজুর রহমান।

বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, কয়রা প্রেসক্লাবের সভাপতি শেখ হারুন অর রশিদ, এনজিও প্রতিনিধি আরিফুজ্জামান, যুব প্রতিনিধি রাসেল আহমেদ, নারী যুব প্রতিনিধি মাহফুজা খাতুন প্রমুখ।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব দূরীকরণ, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে যুবকদের প্রশিক্ষণ ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে দেশ গঠনের কাজে সম্পৃক্ত করতে হবে। এ জন্য সরকারি-বেসরকারি উদ্যোগে যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের মধ্যে সনদপত্র, গাছের চারা এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ

১

কয়রায় জাতীয় যুব দিবস পালিত

২

কেশবপুরে ধান ক্ষেতের নালায় মিলল স্বামী-স্ত্রীর ক্ষত-বিক্ষত মরদেহ

৩

‘শ্রেষ্ঠ সংগঠক’ হিসেবে সম্মাননা পেলেন এস এম নাহিদ হাসান

৪

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ থেকে পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন

৫

নক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনা

৬

জামায়াতের লংমার্চ থেকে ফেরার পথে পাটকেলঘাটায় বাস দুর্ঘটনা: পথচারী নিহত, আহত অর্ধশতা‌ধিক

৭

এইচএসসি: সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ ৩ নভেম্বর, পরীক্ষা ২ ডিসেম্বর

৮

বঙ্গোপসাগরের আরেকটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা

৯

দেবহাটায় ১৫৯ বোতল উইনকোরেক্সসহ মাদক ব্যবসায়ী আটক

১০

দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

১১

আহছানিয়া পাবলিক লাইব্রেরির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

১২

রোববার নতুন কাঠামোয় বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

১৩

পাইকগাছায় ফলাফল বিপর্যয়, পাসের হারে এগিয়ে ফসিয়ার রহমান মহিলা কলেজ

১৪

বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু, বাড়ছে অপরিণত জন্ম

১৫

১৩৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাস, ২৯৩টি থেকে পাস করেনি কেউ

১৬

‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব নিয়ে বিতর্ক, আর্মেনিয়ার পার্লামেন্টে মারমারি

১৭

অক্টোবরে ডেঙ্গুতে ১৭৪ জনের মৃত্যু

১৮

স্বাধীনতাবিরোধী জামায়াত ঠিক করে দিতে পারে না কে মুক্তিযোদ্ধা, কে নন

১৯

সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে বাসিন্দারা

২০