বাংলাদেশ, রবিবার, ০১ নভেম্বর ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ থেকে পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন

ডেস্ক রিপোর্ট: ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। রোববার (১ নভেম্বর) সকালে শুরু হওয়া এ বিক্ষোভ একপর্যায়ে সহিংস রূপ নেয়।

শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেন। এ সময় যানবাহন ভাঙচুর ও বিভিন্ন দোকানপাট লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

উদ্ভূত পরিস্থিতিতে গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে কয়েক দিন ধরে বিক্ষোভ করে আসছিলেন।

এরই ধারাবাহিকতায় রোববার সকালেও শত শত শ্রমিক কাজে যোগ না দিয়ে আন্দোলনে নামেন।

একপর্যায়ে তারা কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত একটি ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন দেন।

এ সময় পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে সরে যান। পাশাপাশি শ্রমিকরা বিভিন্ন যানবাহন ভাঙচুর করেন এবং দোকানপাট লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কোনাবাড়ী জোনের ট্রাফিক পরিদর্শক মো. শহিদুল ইসলাম জানান, সকাল থেকেই কোনাবাড়ী এলাকায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। এ সময় শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে ট্রাফিক পুলিশ বক্সে এসে ভাঙচুর ও আগুন দেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে সকাল থেকে আবারও আন্দোলন শুরু করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা করছে।

এদিকে শ্রম অসন্তোষের মধ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, শ্রম অসন্তোষ নিরসন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরের চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ এলাকা, সফিপুর, কোনাবাড়ী ও মৌচাক, নাওজোড় এবং ভোগড়া বাইপাস এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

শ্রমিকদের বেতন বাড়ানোসহ অন্যান্য দাবিকে কেন্দ্র করে চলমান শ্রম অসন্তোষের পরিপ্রেক্ষিতে এসব এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই বিজিবি মোতায়েনের এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ থেকে পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন

১

নক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনা

২

জামায়াতের লংমার্চ থেকে ফেরার পথে পাটকেলঘাটায় বাস দুর্ঘটনা: পথচারী নিহত, আহত অর্ধশতা‌ধিক

৩

এইচএসসি: সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ ৩ নভেম্বর, পরীক্ষা ২ ডিসেম্বর

৪

বঙ্গোপসাগরের আরেকটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা

৫

দেবহাটায় ১৫৯ বোতল উইনকোরেক্সসহ মাদক ব্যবসায়ী আটক

৬

দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

৭

আহছানিয়া পাবলিক লাইব্রেরির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

৮

রোববার নতুন কাঠামোয় বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

৯

পাইকগাছায় ফলাফল বিপর্যয়, পাসের হারে এগিয়ে ফসিয়ার রহমান মহিলা কলেজ

১০

বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু, বাড়ছে অপরিণত জন্ম

১১

১৩৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাস, ২৯৩টি থেকে পাস করেনি কেউ

১২

‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব নিয়ে বিতর্ক, আর্মেনিয়ার পার্লামেন্টে মারমারি

১৩

অক্টোবরে ডেঙ্গুতে ১৭৪ জনের মৃত্যু

১৪

স্বাধীনতাবিরোধী জামায়াত ঠিক করে দিতে পারে না কে মুক্তিযোদ্ধা, কে নন

১৫

সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে বাসিন্দারা

১৬

সংবিধান সংস্কারে লংমার্চ নয়, বিরোধীদের আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৭

ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা

১৮

মুক্তির আগেই রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’

১৯

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

২০