
ডেস্ক রিপোর্ট: গাজীপুরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানায়, বিকেল ৪টা ২২ মিনিটের দিকে গাজীপুরের সফিপুর এলাকার ‘দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’ কারখানায় আগুন লাগে। ছয়তলা ভবনের নিচতলায় স্টোরে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৪টা ৩৪ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও গাজীপুর চৌরাস্তা ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ছয়টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিস।
মন্তব্য করুন