বাংলাদেশ, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৯ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই!

ডেস্ক রিপোর্ট: গাজীপুরের শ্রীপুরে মোবাইলফোনে আর্থিক সেবার (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশের এজেন্ট প্রতিষ্ঠানের টাকা বহনকারী একটি প্রাইভেট কারে গুলি চালিয়ে তিন কোটি টাকার বেশি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির এক হিসাব ব্যবস্থাপক গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া গাড়ির চালককে মারধর এবং অপর এক কর্মকর্তাকে চাপাতি দিয়ে কোপানোর অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তির নাম মো. হিমেল (২৯)। তিনি শ্রীপুরের বেড়াইদের চালা গ্রামের জসিম উদ্দিনের ছেলে। হিমেল শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবস্থিত ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ শ্রীপুর লিমিটেড’ নামের বিকাশ এজেন্ট প্রতিষ্ঠানের হিসাব ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। আহত অপর কর্মকর্তার নাম মো. ফাহাদ। তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, প্রায় ১০টি মোটরসাইকেলে করে এসে ছিনতাইকারীরা গাড়িটির গতিরোধ করে। পরে চাপাতি দিয়ে গাড়ির কাচ ভেঙে গুলি চালিয়ে টাকার তিনটি বস্তার মধ্যে দুটি নিয়ে পালিয়ে যায় তারা। পুরো ঘটনা এক থেকে দুই মিনিটের মধ্যে ঘটে বলে দাবি করেছেন গাড়িতে থাকা লোকজন।

ঘটনার সময় গাড়িতে থাকা প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউশন অফিসের সুপারভাইজার মো. রিফাত বলেন, নরসিংদীর একটি ডিস্ট্রিবিউশন অফিস থেকে নগদ টাকা আনতে তাঁরা শুক্রবার বেলা দেড়টার দিকে প্রাইভেট কার নিয়ে সেখানে পৌঁছান। জুমার নামাজের পর টাকা সংগ্রহ করে বিকেল সাড়ে চারটার দিকে মাওনা চৌরাস্তার উদ্দেশে রওনা হন তাঁরা।

রিফাতের ভাষ্য, তাঁদের বহনকারী গাড়িটি কর্ণপুর এলাকায় পৌঁছানোর পর প্রায় ১০টি মোটরসাইকেলে করে একদল ব্যক্তি তাঁদের গাড়ির গতিরোধ করে। একপর্যায়ে গাড়িটি থামাতে বাধ্য হন তাঁরা। এরপর ছিনতাইকারীরা চাপাতি দিয়ে গাড়ির কাচ ভেঙে হিমেলকে গুলি করে। এতে তাঁর পেটে গুলি লাগে। এ সময় গাড়িচালককে মারধর করা হয় এবং গাড়িতে থাকা ফাহাদকে চাপাতি দিয়ে কোপানো হয়। পরে গাড়ির পেছনে রাখা তিন বস্তা টাকার মধ্যে দুটি বস্তা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এই দুই বস্তার মধ্যে তিন কোটি টাকার বেশি ছিল।

রিফাত আরও বলেন, মারধরে চালক আহত হলে আহত ফাহাদ গাড়ি চালিয়ে গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অনিক সরকার বলেন, গুলিবিদ্ধ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, গুলি করে টাকা ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই!

১

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

২

দেব পরিচালনা করলে নায়ক হতে রাজি জিৎ

৩

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রিজভী

৪

উত্থান-পতনের দিনে তিন ফিফটিতে ভর করে বাংলাদেশের ৩১৭

৫

২য় সমাবর্তনের ফি বৃদ্ধি ও প্রফেশনালদের অন্তর্ভুক্তি নিয়ে জবিতে সমালোচনার ঝড়

৬

জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভা, শনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন

৭

শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ

৮

তালায় জব ফেয়ার, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

৯

সাংবাদিক মনিরুল ইসলাম মনির সেজ ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১০

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা

১১

নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই

১২

জবির দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণে আবেদন শুরু ১৫ অক্টোবর

১৩

শ্রেণিকক্ষে যে প্রশ্ন কেউ করে না || মো. মামুন হাসান

১৪

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেল ১৭ সাংবাদিক

১৫

আলিপুর ইউনিয়ন আ’লীগের সম্পাদক জিয়াউল ইসলাম গ্রেপ্তার

১৬

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১৭

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

১৮

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

১৯

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

২০