বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
১৮ নভেম্বর ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

ডেস্ক রিপোর্ট: গাজীপুর মহানগরে গাছা এলাকায় শ্রমিকদের বিক্ষোভ চলাকালে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে পুলিশের গাড়িটিতে অগ্নিসংযোগ করা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান। এর আগে গাছা এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকরা।

একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

পরে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ ও শ্রমিকের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরে সকাল ১০টার দিকে ডেগেরচালা সড়কে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিরন মিয়া জানান, শ্রমিকদের বিক্ষোভ চলাকালে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, সকালে গাছা এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরে ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। এছাড়া ১০টি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া সকাল পৌনে ১০টা পর্যন্ত গাজীপুরের অন্য এলাকার পরিস্থিতি স্বাভাবিক ছিল। গাজীপুরে মোট ২ হাজার ৭৩৪টি কারখানা রয়েছে।

এদিকে, দুপুর পৌনে ১২টায়ও শ্রমিক-পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে বিএনপি নেতার অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

১

মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগ

২

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অ×গ্নি×সংযোগ

৩

শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা, অভিযোগ ক্ষমতাসীনদের বিরুদ্ধে

৪

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

৫

কপ৩১-এ লিডার্স’র সাইড ইভেন্ট: স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে খাদ্যব্যবস্থা গড়ে তুলতে অর্থায়ন বাড়ানোর আহ্বান

৬

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৭

আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ফের ভাঙন, আতংকে স্থানীয়রা

৮

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

৯

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১০

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

১১

তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

১২

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন

১৩

দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

১৪

সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার দাফন সম্পন্ন

১৫

বিকট বিস্ফোরণে কাঁপলো সৌদির রাজধানী

১৬

বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে আটক ২

১৭

শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা

১৮

পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

১৯

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

২০