বাংলাদেশ, রবিবার, ০১ নভেম্বর ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১ নভেম্বর ২০২৬, ১:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘শ্রেষ্ঠ সংগঠক’ হিসেবে সম্মাননা পেলেন এস এম নাহিদ হাসান

ডেস্ক রিপোর্ট: জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে ‘শ্রেষ্ঠ সংগঠক’ হিসেবে সম্মাননা পেয়েছেন আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি এস এম নাহিদ হাসান।

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সচেতনতা, স্বেচ্ছাসেবা ও মানবিক সমাজ গঠনে অবদানের স্বীকৃতিস্বরূপ তালা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর তাঁকে এই সম্মাননা প্রদান করে।

‘বন্ধুত্ব গড়ে উঠুক মানবতার কল্যাণে’ স্লোগানকে ধারণ করে এস এম নাহিদ হাসান ২০১৫ সালে সাতক্ষীরা সরকারি কলেজে বন্ধুদের নিয়ে গড়ে তোলেন স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশন।

সংগঠনটি এক দশকের বেশি সময় ধরে শিক্ষা, পরিবেশ, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে কাজ করছে।

সংগঠনটির ‘জেনারেশন গ্রিন’ কর্মসূচির আওতায় তালা উপজেলার ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৪শ শিক্ষার্থীকে পরিবেশ ও জলবায়ু বিষয়ে সচেতন করা হয়েছে।

পাশাপাশি ২৩০ জন শিক্ষার্থীকে নিয়ে পরিবেশবান্ধব দল গঠন করা হয়েছে। এ ছাড়া সাতক্ষীরার চারটি উপজেলার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার শিশুকে নিয়ে পরিবেশবিষয়ক কুইজ আয়োজন করা হয়েছে।

মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সংগঠনটির রক্ত সহায়তা কেন্দ্র থেকে শতাধিক মানুষ রক্ত সহায়তা পেয়েছেন।

করোনাকালে সম্মিলিত যুব উদ্যোগের মাধ্যমে ৭৫ জনকে অক্সিজেন সেবা দেওয়া হয়েছে। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ, ঈদ ও শারদীয় উপহার বিতরণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো কার্যক্রমও পরিচালনা করছে সংগঠনটি।

শ্রেষ্ঠ সংগঠক হিসেবে সম্মাননা প্রাপ্তির পর এস এম নাহিদ হাসান অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘এ অর্জন আমাদের সংগঠনের সব স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীর সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। এই সম্মাননা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ

১

কয়রায় জাতীয় যুব দিবস পালিত

২

কেশবপুরে ধান ক্ষেতের নালায় মিলল স্বামী-স্ত্রীর ক্ষত-বিক্ষত মরদেহ

৩

‘শ্রেষ্ঠ সংগঠক’ হিসেবে সম্মাননা পেলেন এস এম নাহিদ হাসান

৪

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ থেকে পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন

৫

নক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনা

৬

জামায়াতের লংমার্চ থেকে ফেরার পথে পাটকেলঘাটায় বাস দুর্ঘটনা: পথচারী নিহত, আহত অর্ধশতা‌ধিক

৭

এইচএসসি: সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ ৩ নভেম্বর, পরীক্ষা ২ ডিসেম্বর

৮

বঙ্গোপসাগরের আরেকটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা

৯

দেবহাটায় ১৫৯ বোতল উইনকোরেক্সসহ মাদক ব্যবসায়ী আটক

১০

দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

১১

আহছানিয়া পাবলিক লাইব্রেরির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

১২

রোববার নতুন কাঠামোয় বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

১৩

পাইকগাছায় ফলাফল বিপর্যয়, পাসের হারে এগিয়ে ফসিয়ার রহমান মহিলা কলেজ

১৪

বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু, বাড়ছে অপরিণত জন্ম

১৫

১৩৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাস, ২৯৩টি থেকে পাস করেনি কেউ

১৬

‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব নিয়ে বিতর্ক, আর্মেনিয়ার পার্লামেন্টে মারমারি

১৭

অক্টোবরে ডেঙ্গুতে ১৭৪ জনের মৃত্যু

১৮

স্বাধীনতাবিরোধী জামায়াত ঠিক করে দিতে পারে না কে মুক্তিযোদ্ধা, কে নন

১৯

সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে বাসিন্দারা

২০