বাংলাদেশ, রবিবার, ০১ নভেম্বর ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১ নভেম্বর ২০২৬, ১:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেশবপুরে ধান ক্ষেতের নালায় মিলল স্বামী-স্ত্রীর ক্ষত-বিক্ষত মরদেহ

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে ধান ক্ষেতের নালায় মিলল স্বামী-স্ত্রীর ক্ষত-বিক্ষত মরদেহ। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠিয়েছে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, শনিবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার কমলাপুর- ব্রাহ্মণডাঙ্গা গ্রামের কৃষক আফসার গাজী পার্শ্ববর্তী মাঠে ঘাস কাটতে যান। এ সময় তিনি সিরাজ মোল্লার মৎস্য ঘেরের পাশে ধান ক্ষেতের নালায় দুইজনের লাশ পড়ে থাকতে দেখেন।

ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন কেশবপুর থানা পুলিশকে খবর দেয়।

সংবাদ পেয়ে কেশবপুর থানা অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘের মালিক সিরাজ মোল্লা জানান, লাশ উদ্ধারের দুই দিন আগেও অর্থাৎ বৃহস্পতিবার সকালে তিনি ওই নালা দিয়ে পানি সেচ দিয়েছেন, ঐদিন রাতেই এই ঘটনা ঘটতে পারে বলে তার ধারণা।

এদিকে, কেশবপুর থানা পুলিশের পাশাপাশি ডিবি, পিবিআই, সিআইডি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

একপর্যায়ে নিহত নারী-পুরুষের পরিচয় শনাক্ত হয়। তাঁরা স্বামী-স্ত্রী।

এরা হলেন, মাগুরখালি গ্রামের মৃত জোবান আলী সর্দারের ছেলে আলেক সর্দার (৪৫) ও তাঁর স্ত্রী মাজেদা বেগম (৩৮)।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশ দুটি যশোর মর্গে পাঠানো হয়েছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ

১

কয়রায় জাতীয় যুব দিবস পালিত

২

কেশবপুরে ধান ক্ষেতের নালায় মিলল স্বামী-স্ত্রীর ক্ষত-বিক্ষত মরদেহ

৩

‘শ্রেষ্ঠ সংগঠক’ হিসেবে সম্মাননা পেলেন এস এম নাহিদ হাসান

৪

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ থেকে পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন

৫

নক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনা

৬

জামায়াতের লংমার্চ থেকে ফেরার পথে পাটকেলঘাটায় বাস দুর্ঘটনা: পথচারী নিহত, আহত অর্ধশতা‌ধিক

৭

এইচএসসি: সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ ৩ নভেম্বর, পরীক্ষা ২ ডিসেম্বর

৮

বঙ্গোপসাগরের আরেকটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা

৯

দেবহাটায় ১৫৯ বোতল উইনকোরেক্সসহ মাদক ব্যবসায়ী আটক

১০

দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

১১

আহছানিয়া পাবলিক লাইব্রেরির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

১২

রোববার নতুন কাঠামোয় বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

১৩

পাইকগাছায় ফলাফল বিপর্যয়, পাসের হারে এগিয়ে ফসিয়ার রহমান মহিলা কলেজ

১৪

বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু, বাড়ছে অপরিণত জন্ম

১৫

১৩৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাস, ২৯৩টি থেকে পাস করেনি কেউ

১৬

‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব নিয়ে বিতর্ক, আর্মেনিয়ার পার্লামেন্টে মারমারি

১৭

অক্টোবরে ডেঙ্গুতে ১৭৪ জনের মৃত্যু

১৮

স্বাধীনতাবিরোধী জামায়াত ঠিক করে দিতে পারে না কে মুক্তিযোদ্ধা, কে নন

১৯

সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে বাসিন্দারা

২০