বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৬ নভেম্বর ২০২৬, ৩:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিষের ছোবলে বিপন্ন সুন্দরবনের জলজ প্রাণ

ফরহাদ হোসেন, কয়রা (খুলনা): বিষের ছোবলে বিপন্ন হয়ে পড়ছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের জলজ প্রাণ। সুন্দরবনের নদী ও খালে কীটনাশক দিয়ে মাছ ধরার ফলে শুধু মাছ নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে জলজ খাদ্যশৃঙ্খল ও অন্যান্য প্রাণীর স্বাভাবিক জীবনচক্র। বনবিভাগ ক্রমান্বয়ে এই অপতৎপরতার বিরুদ্ধে অভিযান বাড়ালেও থামানো যাচ্ছে না অসাধু জেলেদের।

বনবিভাগ জানায়, বনজ সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগের ধারাবাহিক অভিযানে উল্লেখযোগ্যসংখ্যক অপরাধী গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ অবৈধ সরঞ্জাম জব্দ হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জে ৪০৩টি মামলা হয়েছে। এসব মামলায় ৩৯৪ জন অপরাধীকে গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে। তবে বন বিভাগের দেওয়া পরিসংখ্যানে গ্রেপ্তার ও মামলার সংখ্যা নিয়ে কিছু অসংগতি রয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় গত ১০ মাসে বনের গহীন অরণ্য থেকে শুরু করে নদী-খালে নিয়মিত অভিযান ও টহল পরিচালনা করা হয়েছে। এ সময় হরিণ শিকার, অবৈধভাবে মাছ ও কাঁকড়া আহরণ, বিষ প্রয়োগে মাছ ধরা এবং অন্যান্য বন অপরাধের অভিযোগে এসব মামলা করা হয়।

অভিযানে জব্দ করা হয়েছে ২ হাজার ৮৯২ মিটার হরিণ ধরার ফাঁদ, ৫২২ কেজি হরিণের মাংস, ২৯টি ট্রলার, ৪০৫টি নৌকা, ৪৮৩টি অবৈধ কাঁকড়া ধরার আটন, ৯ হাজার ৫৩২ মিটার দোন দড়ি, ৩ হাজার ৭৬০ কেজি মাছ এবং ৪ হাজার ১৪২ কেজি অবৈধভাবে আহরিত কাঁকড়া। এ ছাড়া জব্দ করা হয়েছে ১৮৮ বোতল মাছ ধরার অবৈধ কীটনাশক ও ১ হাজার ২৭৩ কেজি মধু।

বিষ দিয়ে মাছ শিকার, বিপন্ন জলজ প্রাণী
সুন্দরবনের নদী ও খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার একটি উদ্বেগজনক অপরাধ। একশ্রেণীর অসাধু চক্র মাছের চলাচল ও অবস্থান শনাক্ত করে পানিতে কীটনাশক ছড়িয়ে দেয়। এতে মাছের পাশাপাশি চিংড়ি, কাঁকড়া, জলজ কীটপতঙ্গ ও অন্যান্য ক্ষুদ্র প্রাণীও মারা যায়। বিষাক্ত মাছ ও পানির মাধ্যমে খাদ্যশৃঙ্খলের অন্য প্রাণীরাও ক্ষতির মুখে পড়ে।

বিভিন্ন নদী-খালে বিষ প্রয়োগের অভিযোগ
সুন্দরবনের পূর্ব ও পশ্চিম বিভাগের বনরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন নদী-খালে ‘রিপকর্ড’ সহ নানা নামের কীটনাশক প্রয়োগ করে চিংড়ি শিকারের অভিযোগ রয়েছে। পাশাপাশি নিষিদ্ধ ভেসালি জাল দিয়ে নির্বিচারে ছোট মাছ ধরার অভিযোগও পাওয়া গেছে। বনের ছিচখালি, কেওড়াসুতি, হংসরাজ, দুধমুখ, কাগা দোবেকি, পাটকোষ্টা, গেড়া চালকি, মার্কি, আন্দারমানিক, শাপখালি, বাটলু, নোটাবেকি, পুষ্পকাঠি ও কাটেশ্বর এলাকার নদী-খালেও এ ধরনের কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
এ ছাড়া পশুর নদী, জয়মনি, কচিখালি, হড্ডা, শিবশা, মার্কি, নীলকমল, শাপখালি, বজবজা, আন্দারমানিক ও খাসিটানা এলাকায় বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে রয়েছে।

সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির বলেন, বিষ প্রয়োগ করে মাছ ধরলে শুধু লক্ষ্যবস্তু মাছ নয়, অন্যান্য জলজ প্রাণীও ক্ষতিগ্রস্ত হতে পারে। বিষাক্ত পদার্থ পানিতে ছড়িয়ে পড়লে জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। দূষিত মাছ খাদ্য হিসেবে গ্রহণের মাধ্যমে মানুষের স্বাস্থ্যঝুঁকিও তৈরি হতে পারে।

তবে সুন্দরবনে ব্যবহৃত বিষের রাসায়নিক উপাদান, পানিতে এর স্থায়িত্ব এবং জীববৈচিত্র্য ও মানুষের স্বাস্থ্যের ওপর প্রকৃত প্রভাব নির্ধারণে বৈজ্ঞানিক পরীক্ষা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

১৩৫ অপরাধীর বিশেষ তালিকা করে নজরদারি
বন্যপ্রাণী শিকার ও বন অপরাধে জড়িতদের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সুন্দরবন পশ্চিম বিভাগ ১৩৫ জনের একটি বিশেষ তালিকা তৈরি করেছে। তালিকাভুক্ত ব্যক্তিদের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে। পাশাপাশি বন অপরাধ দমনে স্টেশন ও টহল ফাঁড়িগুলোকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. সাজমিনুল ইসলাম যোগদানের পর বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমানের পরামর্শে হরিণ ও বন্যপ্রাণী শিকার এবং বিষ প্রয়োগে মাছ ধরা বন্ধে বিশেষ উদ্যোগ নেন। স্টেশন ও টহল ফাঁড়ির কর্মীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়। বিভিন্ন অভিযানে অবৈধ জাল, নৌকা, আটনসহ বন অপরাধে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে। রেঞ্জ কর্মকর্তা নিজেও কয়েকটি অভিযানে অংশ নিয়ে অপরাধীদের আটকে ভূমিকা রেখেছেন।

বন প্রহরীদের মতে, নিয়মিত অভিযান ও নজরদারির কারণে খুলনা রেঞ্জে অপরাধের প্রবণতা আগের তুলনায় কমেছে। তবে জনবল সংকট ও আধুনিক সরঞ্জামের অভাব দূর করা না গেলে দীর্ঘমেয়াদে এই সাফল্য ধরে রাখা কঠিন হতে পারে।

দুর্গম বনে ঝুঁকি নিয়ে টহল, প্রযুক্তির ব্যবহার
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম বলেন, বনরক্ষীরা চরম ঝুঁকি ও প্রতিকূলতা উপেক্ষা করে বনের দুর্গম এলাকায় পায়ে হেঁটে এবং নদীপথে নিয়মিত টহল দিচ্ছেন। ফুট পেট্রোলিংয়ের পাশাপাশি ড্রোনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে। সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে। এসব উদ্যোগের ফলে বন অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হয়েছে।

জনবল সংকটে সুন্দরবন রক্ষায় চ্যালেঞ্জ
বন বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, সুন্দরবনের বিশাল বনাঞ্চল সুরক্ষায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত জরুরি। তবে প্রয়োজনের তুলনায় জনবল কম ও আধুনিক জলযান না থাকায় নিয়মিত ও কার্যকরভাবে টহল কার্যক্রম পরিচালনা করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। জনবল সংকট নিরসন করা গেলে বনজ সম্পদ রক্ষা, বন্যপ্রাণী সংরক্ষণ এবং বন অপরাধ দমনে টহল কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হবে।

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, বিশাল আয়তনের সুন্দরবনের বনজ সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের কর্মীরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে অল্পসংখ্যক জনবল দিয়ে এত বড় বনাঞ্চল রক্ষা করা কঠিন হয়ে পড়ছে। বনকর্মীদের সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সরঞ্জাম বাড়ানো জরুরি। সবার সহযোগিতায় আগের তুলনায় বন অপরাধের প্রবণতা অনেক কমেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিষের ছোবলে বিপন্ন সুন্দরবনের জলজ প্রাণ

১

আর কত শিশুর শৈশব নষ্ট হলে আমাদের বিবেক জাগবে? || সুরভী সাদিয়া লিমা

২

কপ৩১-এ অংশ নিতে তুরস্কের পথে সাতক্ষীরার শিশু নওশীন ও নুর

৩

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

৪

মরিশাসে কাচের ভারী বাক্স চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

৫

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গো/লাগু/লি, সেনাসদস্যের মৃ/ত্যু

৬

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

৭

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

৮

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৯

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

১০

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

১১

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

১২

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

১৩

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

১৪

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

১৫

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১৬

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১৭

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১৮

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৯

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

২০