বাংলাদেশ, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৭ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবন ভ্রমণে গিয়ে পর্যটক নিখোঁজ!

উপকূলীয় প্রতিনিধি: সুন্দরবন ভ্রমণে গিয়ে রিয়াজ আহমেদ নামে ময়মনসিংহের ভালুকার এক পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১টার দিকে সুন্দরবনের দুবলার চরের কাছ থেকে নিখোঁজ হন তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো সন্ধান মেলেনি তার।

রিয়াজ আহমেদ ময়মনসিংহের ভালুকার কাঠালি পশ্চিম পাড়া বাসিন্দা।

বন বিভাগ সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন থেকে মোঃ মিজানুর রহমান পরিচালিত ইকো ট্যুরিজম-২ (বিএলসি নম্বর- ২৬২৭০৮০৬০০৪) বোটে নরসিংদীর ৯ জন, ময়মনসিংহের ৯ জন ও ঢাকা-গাজীপুরের ১ জনসহ মোট ১৯ জন পর্যটক সুন্দরবন ভ্রমণে যান।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের অন্তর্ভুক্ত দুবলার চরে পৌঁছানোর আগেই নতুন জেগে ওঠা চরে আটকে যায় তাদের বোটটি।

তাৎক্ষণিক বোটের চালক ও অন্যান্যরা ধাক্কা দিয়ে বোটটি ছাড়ানোর চেষ্টা করেন। এ সময় পর্যটকরাও বোটটি ছাড়ানোর জন্য বোট থেকে নিচে নেমে পড়েন। অনেক চেষ্টার পর বোটটি ছাড়াতে ব্যর্থ হলে একে একে সবাই আবার বোটে উঠে পড়েন। কিন্তু পরবর্তীতে ট্যুর গাইড পর্যটক গণনা করে একজন কম পান। তখন থেকেই তাকে খোঁজা শুরু হয়।

ট্যুর গাইড মোঃ মিজানুর রহমান বলেন, বোটটি ছাড়াতে ব্যর্থ হয়ে সবাই যখন উপরে উঠে আসে তখন আমি লোক গণনা শুরু করি। একজনের উপস্থিতি কম দেখে বিষয়টি সবাইকে জানালে প্রত্যেকটি কেবিন খোঁজা হয়। কিন্তু তাকে না পাওয়া গেলে আমরা সংশ্লিষ্ট বনবিভাগ ও কোস্টগার্ডকে জানাই। পরে তারাও উদ্ধার অভিযান শুরু করে।

এ বিষয়ে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ শাহিনুর ইসলাম বলেন, একজন পর্যটক নিখোঁজের খবর পেয়েছি। নিখোঁজ পর্যটককে উদ্ধারে বন বিভাগ ও কোস্টগার্ড কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবহাটায় মাদকবিরোধী সাইকেল র‍্যালি 

১

সুন্দরবন ভ্রমণে গিয়ে পর্যটক নিখোঁজ!

২

হৃদয়ের প্রথম সেঞ্চুরি

৩

তানজিন তিশার সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ

৪

ঢাকায় এক রাতে পাঁচ স্থানে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

৫

সুন্দরবনের বনদস্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব গ্রেপ্তার

৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

৭

জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর

৮

জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির

৯

রাজধানীর ভাটারায় বাসে আগুন

১০

রূপগঞ্জে পুলিশের রগ কাটল মাদক কারবারিরা

১১

শ্যামনগরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মশাল মিছিল

১২

শার্শায় ধান ক্ষেত থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

১৩

তালার শালিখা নদী থেকে অজ্ঞাত যুবকের লা/শ উদ্ধার

১৪

‎খেজুর রসের মিষ্টি সুবাস ও শীতের স্নিগ্ধ পরশ || ‎তারিক ইসলাম

১৫

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় দোয়া

১৬

জয় বাংলা ও জাতীয় চার নেতার নামে থাকা কোস্টগার্ডের ৫ জাহাজের নাম বদল

১৭

বিষের ছোবলে বিপন্ন সুন্দরবনের জলজ প্রাণ

১৮

আর কত শিশুর শৈশব নষ্ট হলে আমাদের বিবেক জাগবে? || সুরভী সাদিয়া লিমা

১৯

কপ৩১-এ অংশ নিতে তুরস্কের পথে সাতক্ষীরার শিশু নওশীন ও নুর

২০