বাংলাদেশ, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৭ নভেম্বর ২০২৬, ১:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাবেক প্রকৌশলী শামসুদ্দিন আহমেদ আর নেই

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাঈদ মেহেদীর পিতা, সাবেক উপ-সহকারী প্রকৌশলী ও সাহিত্যপ্রেমী শামসুদ্দিন আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

কর্মজীবনে তিনি উপ-সহকারী প্রকৌশলী হিসেবে খুলনার ফুলতলা, ফকিরহাট, বাগেরহাট এবং সর্বশেষ সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় কর্মরত ছিলেন।

দীর্ঘ কর্মজীবন শেষে ১৯৯৫ সালে অবসর নেওয়ার পর সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন শামসুদ্দিন গাজী। উপন্যাস, কবিতা ও গল্প রচনার পাশাপাশি সাহিত্য অনুবাদেও তাঁর আগ্রহ ছিল।

তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে ওমর খৈয়ামের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘রুবাইয়াত-ই-খৈয়াম’-এর বাংলা অনুবাদ।

সাহিত্য ও সৃজনশীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি নিজেকে একজন সাহিত্যপ্রেমী ও শিক্ষানুরাগী হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন।

তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, স্থানীয় শিক্ষানুরাগী, সাহিত্যপ্রেমী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্র জানায়ম শনিবার বাদ মাগরিব উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা

১

সাবেক প্রকৌশলী শামসুদ্দিন আহমেদ আর নেই

২

সাতক্ষীরা সীমান্তে প্রায় দেড় কোটি টাকার হেরোইন তৈরির কাঁচামাল জব্দ

৩

দেবহাটায় মাদকবিরোধী সাইকেল র‍্যালি 

৪

সুন্দরবন ভ্রমণে গিয়ে পর্যটক নিখোঁজ!

৫

হৃদয়ের প্রথম সেঞ্চুরি

৬

তানজিন তিশার সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ

৭

ঢাকায় এক রাতে পাঁচ স্থানে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

৮

সুন্দরবনের বনদস্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব গ্রেপ্তার

৯

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

১০

জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর

১১

জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির

১২

রাজধানীর ভাটারায় বাসে আগুন

১৩

রূপগঞ্জে পুলিশের রগ কাটল মাদক কারবারিরা

১৪

শ্যামনগরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মশাল মিছিল

১৫

শার্শায় ধান ক্ষেত থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

১৬

তালার শালিখা নদী থেকে অজ্ঞাত যুবকের লা/শ উদ্ধার

১৭

‎খেজুর রসের মিষ্টি সুবাস ও শীতের স্নিগ্ধ পরশ || ‎তারিক ইসলাম

১৮

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় দোয়া

১৯

জয় বাংলা ও জাতীয় চার নেতার নামে থাকা কোস্টগার্ডের ৫ জাহাজের নাম বদল

২০