
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল বাকির সভাপতিত্বে এবং উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার কর্মকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর মোঃ লোকমান হাকিম, বিএনপি নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোঃ আনোয়ার হোসেন।
বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য সুদৃঢ় করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য করুন