বাংলাদেশ, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৭ নভেম্বর ২০২৬, ১:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের প্রশিক্ষণ

উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় গাবুরা ইউনিয়নে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ও পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কারিগরি সহযোগিতায় গাবুরা গোপাল লক্ষ্মী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফেইথ ইন এ্যাকশন’-এর বাস্তবায়নে এবং কানাডিয়ান দাতা সংস্থা ‘ওয়ার্ল্ড রিনিউ’-এর আর্থিক সহযোগিতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে প্রশিক্ষণ দেন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সুদীপ্ত কুমার বিশ্বাস। উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ইমাম হাসান, প্রকল্প কর্মকর্তা পরিতোষ কুমার বৈদ্য ও কমিউনিটি ফ্যাসিলিটেটর হৈমী মন্ডল।

প্রশিক্ষণে হাঁস-মুরগি পালনের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়ার বিভিন্ন দিক, হাঁস-মুরগি পালনের রোগবালাই ও করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়।

উল্লেখ্য, গাবুরা ইউনিয়নে চলতি মৌসুমে মোট ৪টি ব্যাচে ৭২ জন প্রান্তিক খামারিকে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে হাঁস-মুরগি পালনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের প্রশিক্ষণ

১

কয়রায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা

২

তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা

৩

সাবেক প্রকৌশলী শামসুদ্দিন আহমেদ আর নেই

৪

সাতক্ষীরা সীমান্তে প্রায় দেড় কোটি টাকার হেরোইন তৈরির কাঁচামাল জব্দ

৫

দেবহাটায় মাদকবিরোধী সাইকেল র‍্যালি 

৬

সুন্দরবন ভ্রমণে গিয়ে পর্যটক নিখোঁজ!

৭

হৃদয়ের প্রথম সেঞ্চুরি

৮

তানজিন তিশার সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ

৯

ঢাকায় এক রাতে পাঁচ স্থানে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

১০

সুন্দরবনের বনদস্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব গ্রেপ্তার

১১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

১২

জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর

১৩

জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির

১৪

রাজধানীর ভাটারায় বাসে আগুন

১৫

রূপগঞ্জে পুলিশের রগ কাটল মাদক কারবারিরা

১৬

শ্যামনগরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মশাল মিছিল

১৭

শার্শায় ধান ক্ষেত থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

১৮

তালার শালিখা নদী থেকে অজ্ঞাত যুবকের লা/শ উদ্ধার

১৯

‎খেজুর রসের মিষ্টি সুবাস ও শীতের স্নিগ্ধ পরশ || ‎তারিক ইসলাম

২০