বাংলাদেশ, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৭ নভেম্বর ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হক, জেলা জামায়াতের কমিটির সদস্য প্রভাষক মমিন উদ্দিন ও পুলিশের এসআই আসলাম হোসেন।

আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১

ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে বিপ্লব ও সংহতি দিবস পালিত

২

পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৩

জলবায়ু ন্যায়বিচারের দাবি ও স্থানীয় অভিযোজনের অভিজ্ঞতা তুলে ধরতে কপ৩১-এ লিডার্স

৪

ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৫

কয়রায় গাঁজা ও ইয়াবাসহ ব্যবসায়ী আটক

৬

শার্শায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা

৭

সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা

৮

শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা

৯

দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা

১০

কিংবদন্তি পন্টিংয়ের সর্বকালের রেকর্ড ভাঙলেন কোহলি

১১

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ল, আজ থেকে কার্যকর

১২

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

১৩

হৃদয়ের রেকর্ড ডাবল সেঞ্চুরিতে স্বস্তি নিয়ে দিন শেষ বাংলাদেশের

১৪

শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের প্রশিক্ষণ

১৫

কয়রায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা

১৬

তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা

১৭

সাবেক প্রকৌশলী শামসুদ্দিন আহমেদ আর নেই

১৮

সাতক্ষীরা সীমান্তে প্রায় দেড় কোটি টাকার হেরোইন তৈরির কাঁচামাল জব্দ

১৯

দেবহাটায় মাদকবিরোধী সাইকেল র‍্যালি 

২০