
ডেস্ক রিপোর্ট: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরার ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান।
আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, সিনিয়র শিক্ষক রমেশ মণ্ডল, আবুল হাসান, ভবতোষ মণ্ডল প্রমুখ।
বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এ দিবসের গুরুত্ব এবং জাতীয় জীবনে ঐক্য ও সংহতির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মহসীনউদ্দিন দেশ, জাতি, বিদ্যালয় ও শিক্ষার্থীদের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মুকুল হোসেন।

মন্তব্য করুন