বাংলাদেশ, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৭ নভেম্বর ২০২৬, ৫:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা

উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী এ. করিম মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়াতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

শনিবার (৭ নভেম্বর) সুন্দরবন কোয়ালিশনের ‘লোকালিটি লিড ডিজাস্টার রিস্ক রিডাকশন ইন দ্য বাংলাদেশ কোস্টাল রিজিয়ন’ প্রকল্পের আওতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। কার্যক্রমটি বাস্তবায়ন করে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস)। শেয়ারট্রাস্টের অর্থায়নে এবং আভাসের (AVAS) সহযোগিতা ও কারিগরি সহায়তায় এ আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী নজরুল ইসলাম। অতিথি ছিলেন সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার (সামস) নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা। এ ছাড়া বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশেক বিল্লাহ, আমিনুর রহমান ও মো. নাজমুল হুদা, সহকারী শিক্ষিকা প্রতিভা রানী, সামসের ফাইন্যান্স ও অ্যাডমিন অফিসার তাপস কুমার সরদার, প্রোগ্রাম অফিসার অনুপ কুমার মুন্ডা, সামাজিক কর্মী মোমিনুর রহমান, হৈমন্তী কুমার ও মনিকা সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে গাজী নজরুল ইসলাম বলেন, আগামী দিনের উপকূল রক্ষা করতে হলে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে নতুন প্রজন্মকে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতন করে তুলতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানো এবং প্লাস্টিক বর্জন করা জরুরি।

তিনি আরও বলেন, বাল্যবিবাহ নারী ও শিশু নির্যাতনসহ নানা সামাজিক সমস্যার অন্যতম কারণ। তাই বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আঠারোর নিচে বিয়ে নয়, আঠারোর নিচে বই-খাতা হাতে নিয়ে স্কুলে যেতে হবে।’ নিয়মিত পড়াশোনার পাশাপাশি নতুন নতুন উদ্ভাবনী চিন্তাভাবনা করতে হবে, যার প্রতিটি উদ্যোগ হবে পরিবেশবান্ধব। এভাবেই একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।

প্রতিযোগিতায় শিক্ষার্থীদের জন্য ‘দুর্যোগ-পরবর্তী দৃশ্য’, ‘সুন্দরবনের চিত্র’ এবং ‘ভবিষ্যতে কেমন পৃথিবী দেখতে চাই’ শীর্ষক তিনটি বিষয় নির্ধারণ করা হয়। শিক্ষার্থীরা পছন্দমতো একটি বিষয় বেছে নিয়ে নিজেদের সৃজনশীলতা ও কল্পনার মাধ্যমে চিত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ সংরক্ষণের গুরুত্ব এবং সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা তুলে ধরে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১

ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে বিপ্লব ও সংহতি দিবস পালিত

২

পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৩

জলবায়ু ন্যায়বিচারের দাবি ও স্থানীয় অভিযোজনের অভিজ্ঞতা তুলে ধরতে কপ৩১-এ লিডার্স

৪

ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৫

কয়রায় গাঁজা ও ইয়াবাসহ ব্যবসায়ী আটক

৬

শার্শায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা

৭

সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা

৮

শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা

৯

দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা

১০

কিংবদন্তি পন্টিংয়ের সর্বকালের রেকর্ড ভাঙলেন কোহলি

১১

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ল, আজ থেকে কার্যকর

১২

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

১৩

হৃদয়ের রেকর্ড ডাবল সেঞ্চুরিতে স্বস্তি নিয়ে দিন শেষ বাংলাদেশের

১৪

শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের প্রশিক্ষণ

১৫

কয়রায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা

১৬

তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা

১৭

সাবেক প্রকৌশলী শামসুদ্দিন আহমেদ আর নেই

১৮

সাতক্ষীরা সীমান্তে প্রায় দেড় কোটি টাকার হেরোইন তৈরির কাঁচামাল জব্দ

১৯

দেবহাটায় মাদকবিরোধী সাইকেল র‍্যালি 

২০