
কালিগঞ্জ প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে বিশাল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে র্যালিটি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা প্রভাষক সাইফুল ইসলাম, শেখ নাজমুল ইসলাম, ইঞ্জিনিয়ার শেখ হাসানুজ্জামান, রবিউল্লাহ বাহার, মাহমুদ মোস্তফা প্রমুখ।
এ ছাড়া উপজেলার ১২টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন