বাংলাদেশ, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১০ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি ও অকৃষি খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

ডেস্ক রিপোর্ট: জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কৃষি ও অকৃষি খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এ আহ্বান জানান।

‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কৃষি ও অকৃষি খাতে নারীদের অংশগ্রহণ’ শীর্ষক কর্মশালায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি আঞ্জুমানারা বেগম। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির পরিবেশ ও জলবায়ু সম্পাদক পারভীন ইসলাম।

কর্মশালায় বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের নারীদের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সম্পর্কে সচেতন করার পাশাপাশি জলবায়ু-সহনশীল কৃষি, আধুনিক কৃষিপ্রযুক্তি ও বিকল্প আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। কৃষিতে নারীদের কাজের সুযোগ বাড়ানোর পাশাপাশি আধুনিক কৃষি কার্যক্রমে পুরুষের সঙ্গে সমানভাবে অংশগ্রহণের পরিবেশ তৈরি করতে হবে। বাড়ির আঙিনায় সবজি চাষ, হাঁস-মুরগি পালনসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে নারীরা আয় করতে পারেন। পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতেও তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মরিয়ম খাতুন, মহিলা পরিষদের জেলা শাখার সহসভাপতি শামীমা সুলতানা, সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, সাংগঠনিক সম্পাদক রূপা মিত্র, অর্থ সম্পাদক হাফিজা খাতুন, লিগ্যাল এইড সম্পাদক নাছিমা নাজরিন, ব্রাঞ্চ এক্সিকিউটিভ মো. মফিজুল ইসলামসহ জেলা ও পাড়া কমিটির নেত্রীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি ও অকৃষি খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

১

সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ

২

সুন্দরবনে চোরা শিকারীদের ফাঁদে আটকে পড়া চিত্রা হরিণ উদ্ধার

৩

তালায় শিশু ধর্ষণের দা‌য়ে কিশোরের ১০ বছরের কারাদণ্ড

৪

দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ

৫

৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

৬

দেশের সব বিভাগের জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

৭

শ্রীলঙ্কা-ভুটানের পয়েন্ট ভাগাভাগি, সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে বাংলাদেশg

৮

স্বৈরাচার সরকার পরিকল্পিতভাবে চিকিৎসাব্যবস্থা ধ্বংস করেছিল: প্রধানমন্ত্রী

৯

বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়লো ৩০ হাজার ডলার পর্যন্ত

১০

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা পৌর বিএনপির দোয়া

১১

কয়রা এলজিইডি অফিসে জনবল সংকট চরমে

১২

কালিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল র‍্যালি

১৩

শার্শায় ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৪

শ্যামনগরে গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা

১৫

নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর: সালাহউদ্দিন আহমদ

১৬

গ্রেপ্তার হয়ে কারাগারে এমপি নজরুল, সংসদকে জানালেন স্পিকার

১৭

সিলেট টেস্টে জিতল না কেউ, সিরিজ উইন্ডিজের

১৮

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০ জন

১৯

সুন্দরবনের বনদস্যু নির্মূলে খোলপেটুয়া নদীতে নৌবন্ধন, জেলে-বাওয়ালীদের আর্তনাদ

২০