বাংলাদেশ, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১০ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে একাদশ শ্রেণীর (২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ) নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফারুখে আজম মুঃ আব্দুস ছালাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ আল মুস্তানছির বিল্লাহ, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান এবং আয়োজক কমিটির আহবায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ ফারুক হোসেন।

অনুষ্ঠানে বক্তারা নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, নতুন শিক্ষাবর্ষের এই যাত্রায় শিক্ষার্থীদের কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, বরং নৈতিকতা ও সৃজনশীলতায় সমৃদ্ধ হতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ফারুকুল আজম মুঃ আব্দুস ছালাম বলেন, নবীনরাই দেশের ভবিষ্যৎ। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের এই নতুন শিক্ষার্থীরা তাদের মেধা ও মনন দিয়ে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবে। সাতক্ষীরা সরকারি কলেজের গৌরবময় ঐতিহ্য ধরে রেখে তারা পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমেও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে বলে আমি বিশ্বাস করি।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম বলেন, আমাদের মূল লক্ষ্য শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা। নবীনদের পদচারণায় আজ ক্যাম্পাস মুখরিত। আমরা তাদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর, যাতে তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে পারে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। গান, নাচ ও কবিতার ছন্দে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি অতিথিদের বিশেষ স্মারক প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি ও অকৃষি খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

১

সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ

২

সুন্দরবনে চোরা শিকারীদের ফাঁদে আটকে পড়া চিত্রা হরিণ উদ্ধার

৩

তালায় শিশু ধর্ষণের দা‌য়ে কিশোরের ১০ বছরের কারাদণ্ড

৪

দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ

৫

৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

৬

দেশের সব বিভাগের জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

৭

শ্রীলঙ্কা-ভুটানের পয়েন্ট ভাগাভাগি, সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে বাংলাদেশg

৮

স্বৈরাচার সরকার পরিকল্পিতভাবে চিকিৎসাব্যবস্থা ধ্বংস করেছিল: প্রধানমন্ত্রী

৯

বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়লো ৩০ হাজার ডলার পর্যন্ত

১০

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা পৌর বিএনপির দোয়া

১১

কয়রা এলজিইডি অফিসে জনবল সংকট চরমে

১২

কালিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল র‍্যালি

১৩

শার্শায় ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৪

শ্যামনগরে গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা

১৫

নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর: সালাহউদ্দিন আহমদ

১৬

গ্রেপ্তার হয়ে কারাগারে এমপি নজরুল, সংসদকে জানালেন স্পিকার

১৭

সিলেট টেস্টে জিতল না কেউ, সিরিজ উইন্ডিজের

১৮

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০ জন

১৯

সুন্দরবনের বনদস্যু নির্মূলে খোলপেটুয়া নদীতে নৌবন্ধন, জেলে-বাওয়ালীদের আর্তনাদ

২০