বাংলাদেশ, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৯ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ

দেবহাটা প্রতিনিধি: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টায় পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে সখিপুর পালপাড়া, কৃষি ব্যাংক, সখিপুর বাজার ও ইছামতী মার্কেটসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানা। সভা পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান শরাফী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান মুকুল এবং সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্লা, দেবহাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল, সখিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী রাজীব হোসেন রাজু, দেবহাটা উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কামরুল, সদস্যসচিব মেহেদী হাসান সবুজ, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক রাজীব, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোনাজাত গাজী, উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ইয়াছিন আলী, দেবহাটা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য রফিকুল ইসলাম মন্টু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আলী রেজা, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন বাচ্চু, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী বিউটি পারভীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি ও অকৃষি খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

১

সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ

২

সুন্দরবনে চোরা শিকারীদের ফাঁদে আটকে পড়া চিত্রা হরিণ উদ্ধার

৩

তালায় শিশু ধর্ষণের দা‌য়ে কিশোরের ১০ বছরের কারাদণ্ড

৪

দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ

৫

৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

৬

দেশের সব বিভাগের জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

৭

শ্রীলঙ্কা-ভুটানের পয়েন্ট ভাগাভাগি, সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে বাংলাদেশg

৮

স্বৈরাচার সরকার পরিকল্পিতভাবে চিকিৎসাব্যবস্থা ধ্বংস করেছিল: প্রধানমন্ত্রী

৯

বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়লো ৩০ হাজার ডলার পর্যন্ত

১০

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা পৌর বিএনপির দোয়া

১১

কয়রা এলজিইডি অফিসে জনবল সংকট চরমে

১২

কালিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল র‍্যালি

১৩

শার্শায় ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৪

শ্যামনগরে গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা

১৫

নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর: সালাহউদ্দিন আহমদ

১৬

গ্রেপ্তার হয়ে কারাগারে এমপি নজরুল, সংসদকে জানালেন স্পিকার

১৭

সিলেট টেস্টে জিতল না কেউ, সিরিজ উইন্ডিজের

১৮

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০ জন

১৯

সুন্দরবনের বনদস্যু নির্মূলে খোলপেটুয়া নদীতে নৌবন্ধন, জেলে-বাওয়ালীদের আর্তনাদ

২০