বাংলাদেশ, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১০ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট: শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে ছাত্র ধর্মঘট পালনের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

সোমবার (১০ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছেলে ‘Danib Bin Iqbal’ এর ফেসবুক আইডিসহ বিভিন্ন আইডি থেকে লাইভে এসে তারা এ কর্মসূচি পালন করেন বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েক হাজার নেতাকর্মী নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে বৈঠা হাতে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন। প্রায় এক ঘণ্টা ধরে টোলপ্লাজার কার্যক্রম বন্ধ রেখে তারা অবস্থান করেন বলে ভিডিওগুলোতে দেখা যায়। এতে দুইপাশে যানবাহন আটকে থাকে।

এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে এসব বিস্ফোরণ কারা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

ভিডিওতে আন্দোলনকারীদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

বিভিন্ন ফেসবুক আইডি থেকে সরাসরি সম্প্রচার করা এসব ভিডিও মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় বিপুলসংখ্যক মানুষের অবস্থান ও যান চলাচল ব্যাহত হওয়ার দৃশ্য দেখা যায়।

এদিকে চারদিক থেকে অবরোধে নেতাকর্মীরা আসা শুরু করলে পদ্মা সেতুর দক্ষিণ থানার প্রধান গেট তালা মেরে ভেতরে অবস্থান নেন পুলিশ সদস্যরা।

এ ঘটনায় থানার কোনো কর্মকর্তা ফোন রিসিভ করেননি। তাই এ বিষয়ে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে গভীর রাতে বাসে আগুন, প্রাণ গেল ঘুমন্ত চালকের

১

নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪৮

২

পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ

৩

ফিফপ্রোর সেরা একাদশে মেসি, ব্যালন ডি’অর জিতেও নেই কেইন

৪

নতুন করে এনআইডির আবেদনের ‘সুযোগ নেই’ শেখ হাসিনার

৫

জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

৬

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি ও অকৃষি খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

৭

সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ

৮

সুন্দরবনে চোরা শিকারীদের ফাঁদে আটকে পড়া চিত্রা হরিণ উদ্ধার

৯

তালায় শিশু ধর্ষণের দা‌য়ে কিশোরের ১০ বছরের কারাদণ্ড

১০

দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ

১১

৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

১২

দেশের সব বিভাগের জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

১৩

শ্রীলঙ্কা-ভুটানের পয়েন্ট ভাগাভাগি, সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে বাংলাদেশg

১৪

স্বৈরাচার সরকার পরিকল্পিতভাবে চিকিৎসাব্যবস্থা ধ্বংস করেছিল: প্রধানমন্ত্রী

১৫

বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়লো ৩০ হাজার ডলার পর্যন্ত

১৬

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা পৌর বিএনপির দোয়া

১৭

কয়রা এলজিইডি অফিসে জনবল সংকট চরমে

১৮

কালিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল র‍্যালি

১৯

শার্শায় ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

২০