বাংলাদেশ, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১০ নভেম্বর ২০২৬, ৯:০৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

তুরস্কের আন্তালিয়ায় পৌঁছে আগামীকাল বুধবার জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া সম্মেলনের সাইডলাইনে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে।

তিন দিনের সফর শেষে শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফপ্রোর সেরা একাদশে মেসি, ব্যালন ডি’অর জিতেও নেই কেইন

১

নতুন করে এনআইডির আবেদনের ‘সুযোগ নেই’ শেখ হাসিনার

২

জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

৩

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি ও অকৃষি খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

৪

সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ

৫

সুন্দরবনে চোরা শিকারীদের ফাঁদে আটকে পড়া চিত্রা হরিণ উদ্ধার

৬

তালায় শিশু ধর্ষণের দা‌য়ে কিশোরের ১০ বছরের কারাদণ্ড

৭

দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ

৮

৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

৯

দেশের সব বিভাগের জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

১০

শ্রীলঙ্কা-ভুটানের পয়েন্ট ভাগাভাগি, সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে বাংলাদেশg

১১

স্বৈরাচার সরকার পরিকল্পিতভাবে চিকিৎসাব্যবস্থা ধ্বংস করেছিল: প্রধানমন্ত্রী

১২

বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়লো ৩০ হাজার ডলার পর্যন্ত

১৩

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা পৌর বিএনপির দোয়া

১৪

কয়রা এলজিইডি অফিসে জনবল সংকট চরমে

১৫

কালিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল র‍্যালি

১৬

শার্শায় ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৭

শ্যামনগরে গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা

১৮

নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর: সালাহউদ্দিন আহমদ

১৯

গ্রেপ্তার হয়ে কারাগারে এমপি নজরুল, সংসদকে জানালেন স্পিকার

২০