বাংলাদেশ, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১০ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালা উপজেলার হরিহরনগর পাকুড়িয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ ২০২৬।

বাঙালি সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ এই নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে হাজারো মানুষের মিলনমেলা ঘটে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে হরিহরনগর দক্ষিণপাড়াবাসীর আয়োজিত এই বাইচে অংশ নেয় আটটি দল।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় খেশরা ইউনিয়নের কুলপোতা প্রথম এবং সোনাবাঁধাল দ্বিতীয় স্থান অর্জন করে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। সভাপতিত্ব করেন খেশরা ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মাইনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, খেশরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী গফ্ফার, ব্যবসায়ী আবুল হাসান লাল্টু, খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, সাবেক চেয়ারম্যান এস.এম. লিয়াকত হোসেন এবং সমাজসেবক শেখ আবুল কালাম আজাদ বাবলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন তালা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ হাসিবুর রহমান হাসিব, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শেখ অলিউর রহমান ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ হাফিজুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শেখ আঃ সালাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব তরুণ সমাজের প্রতি মাদক, জুয়া ও উচ্ছৃঙ্খল জীবনযাপন থেকে দূরে থাকার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ

১

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, বিকল্প পথে বের করা হলো মন্ত্রীকে

২

এনপিবি’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাহসী সাংবাদিকতার প্রত্যাশা

৩

সরকারি চাকরিতে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে তিন মেয়াদি পরিকল্পনা

৪

সুন্দরবন উপকূলে মিডিয়া সংবেদনশীলকরণ কর্মশালা

৫

গ্রামবাসী জানলেন রক্তের গ্রুপ, শিক্ষার্থীদের হলো জ্ঞানের পরীক্ষা

৬

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য কর্মীদের প্রশিক্ষণ

৭

কয়রায় জলবায়ু সহনশীল কৃষি ও নারীর ক্ষমতায়নে নতুন উদ্যোগ

৮

আশাশুনিতে মৎস্যজীবী লীগের তথ্যবিষয়ক সম্পাদক ওসমান গনিসহ গ্রেপ্তার ৩

৯

এখন থেকে মোবাইল কোর্ট অভিযানের ভিডিও ধারণ বাধ্যতামূলক

১০

পারশাকে বিয়ে করে কেন পরিচয় গোপন রেখেছিলেন তার স্বামী

১১

Dissemination workshop on ensuring climate-resilient healthcare in Ashashuni

১২

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, সাতক্ষীরায় সাবেক পুলিশ কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড

১৩

উপকূল দিবস: রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষা || ‎তারিক ইসলাম

১৪

শ্যামনগরের সব খাল দখলমুক্ত ও জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি

১৫

আজ শহীদ নূর হোসেন দিবস

১৬

সুন্দরবনের অন্ধকারে রাষ্ট্র, জীবিকা ও নিরাপত্তার সংকট || মো. মামুন হাসান

১৭

দায়িত্বভার গ্রহণ করলো গবি আইন বিভাগের শিক্ষার্থী কল্যাণ পরিষদের নতুন কমিটি

১৮

ফরিদপুরে গভীর রাতে বাসে আগুন, প্রাণ গেল ঘুমন্ত চালকের

১৯

নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪৮

২০