বাংলাদেশ, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১০ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আজ শহীদ নূর হোসেন দিবস

ডেস্ক রিপোর্ট: আজ ঐতিহাসিক ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের আজকের এ দিনে, স্বৈরাচার এরশাদ বিরোধী গণআন্দোলন চলাকালে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় (বর্তমান শহীদ নূর হোসেন স্কয়ার) পুলিশের ছোড়া গুলিতে শহীদ হন নূর হোসেন।

তার বুকে-পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক/স্বৈরাচার নিপাত যাক’ লিখে বিক্ষোভ প্রদর্শনকালে পুলিশ তাকে গুলি করে। এরপর থেকে দিনটি ‘গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবেও পালিত হয়ে আসছে।

অন্যদিকে, জাতীয় পার্টি দিনটিকে ‘গণতন্ত্র দিবস’ হিসেবে পালন করবে। ১৯৮৬ সালের ১০ নভেম্বর, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জাতির উদ্দেশে ভাষণ দিয়ে সামরিক আইন প্রত্যাহারের ঘোষণা স্মরণে প্রতি বছর দিবসটি পালন করছে তারা।

১৯৮৭ সালের ১০ নভেম্বর নূর হোসেন ছাড়াও নূরুল হুদা বাবুল এবং কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটো শহীদ হন। নূর হোসেনের এই আত্মদান স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনে নতুন মাত্রা যোগ করে। এর ধারাবাহিকতায় আন্দোলন আরও বেগবান হয়। অবশেষে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরশাসক এরশাদের পদত্যাগের মধ্যদিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়।

দিনটি উপলক্ষ্যে বিভিন্ন দল ও সংগঠন মঙ্গলবার সকালে গুলিস্তানের নূর হোসেন স্কয়ারে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবে। বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন বিকেল ৪টায় তোপখানা রোডে দলের প্রধান কার্যালয়ে ‘শহীদ নূর হোসেন দিবস: রাষ্ট্রীয় গুম-খুনের বাসনা এবং সংস্কার পরিষদ না গঠনের বাহানা’ শীর্ষক আলোচনা সভা করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ শহীদ নূর হোসেন দিবস

১

সুন্দরবনের অন্ধকারে রাষ্ট্র, জীবিকা ও নিরাপত্তার সংকট || মো. মামুন হাসান

২

দায়িত্বভার গ্রহণ করলো গবি আইন বিভাগের শিক্ষার্থী কল্যাণ পরিষদের নতুন কমিটি

৩

ফরিদপুরে গভীর রাতে বাসে আগুন, প্রাণ গেল ঘুমন্ত চালকের

৪

নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪৮

৫

পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ

৬

ফিফপ্রোর সেরা একাদশে মেসি, ব্যালন ডি’অর জিতেও নেই কেইন

৭

নতুন করে এনআইডির আবেদনের ‘সুযোগ নেই’ শেখ হাসিনার

৮

জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

৯

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি ও অকৃষি খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

১০

সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ

১১

সুন্দরবনে চোরা শিকারীদের ফাঁদে আটকে পড়া চিত্রা হরিণ উদ্ধার

১২

তালায় শিশু ধর্ষণের দা‌য়ে কিশোরের ১০ বছরের কারাদণ্ড

১৩

দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ

১৪

৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

১৫

দেশের সব বিভাগের জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

১৬

শ্রীলঙ্কা-ভুটানের পয়েন্ট ভাগাভাগি, সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে বাংলাদেশg

১৭

স্বৈরাচার সরকার পরিকল্পিতভাবে চিকিৎসাব্যবস্থা ধ্বংস করেছিল: প্রধানমন্ত্রী

১৮

বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়লো ৩০ হাজার ডলার পর্যন্ত

১৯

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা পৌর বিএনপির দোয়া

২০