বাংলাদেশ, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১০ নভেম্বর ২০২৬, ৮:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় জলবায়ু সহনশীল কৃষি ও নারীর ক্ষমতায়নে নতুন উদ্যোগ

কয়রা (খুলনা) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, উপকূলীয় নারীদের কৃষি সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে টেকসই জীবিকার সুযোগ তৈরির লক্ষ্যে খুলনার কয়রা উপজেলায় শুরু হয়েছে লোকাল অ্যাডাপ্টেশন অ্যান্ড উইমেনস ক্লাইমেট এমপাওয়ারমেন্ট প্রোগ্রাম। ‘অস্ট্রেলিয়ান এইড’ এর সহায়তায় এই সময়োপযোগী সামাজিক ও জলবায়ু অভিযোজন উদ্যোগটি বাস্তবায়ন করছে আমাল ফাউন্ডেশন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে কয়রার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং উপকারভোগী নারী কৃষকরা অংশ নেন।

প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল বাকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খাতুন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল জাবির, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রণজিৎ বাইন প্রমুখ।

এছাড়াও আমাল ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক সাহারা জাবীন, মার্কেটিং ও যোগাযোগ কর্মকর্তা কিশোর কুমার মানস এবং সিনিয়র ক্রিয়েটিভ কর্মকর্তা আল রায়হান ফেরদৌস, আরাফাত রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে জলবায়ুর ধারাবাহিক পরিবর্তন, মাটিতে লবণাক্ততা বৃদ্ধি এবং অনিয়মিত বৃষ্টিপাতের ফলে স্থানীয় কৃষিকাজ ও মানুষের জীবিকা নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়ছে। আন্তর্জাতিক উন্নয়ন মানদণ্ড ও স্থানীয় অভিযোজন কৌশলকে গুরুত্ব দিয়ে প্রণীত এই প্রকল্পের মূল লক্ষ্য হলো জলবায়ু-সহনশীল কৃষিপদ্ধতি জনপ্রিয় করা এবং কৃষি ও পারিবারিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের নেতৃত্ব ও অংশগ্রহণ জোরালো করা।

প্রকল্পের কর্মপরিকল্পনা অনুযায়ী, লবণাক্ততা ও পরিবর্তনশীল আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে কিনোয়া, সূর্যমুখী ও চিয়া সীডের মতো পুষ্টিকর ও লাভজনক ফসলের প্রদর্শনী চাষের মাধ্যমে নারী কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। একই সাথে স্থানীয় পর্যায়ে কৃষকদের বীজ সংরক্ষণ ও সহজলভ্যতা নিশ্চিত করতে কমিউনিটি পর্যায়ে বীজ সংরক্ষণব্যবস্থা বা ‘কমিউনিটি সিড ব্যাংক’ গড়ে তোলা হবে।

এর পাশাপাশি, উপকূলীয় নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, মাসিক স্বাস্থ্যবিধি, নারীর অধিকার এবং লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। উৎপাদিত কৃষিপণ্যের সঠিক বাজার সংযোগ ও বিপণন সুবিধা তৈরির মাধ্যমে প্রান্তিক নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার ওপরও বিশেষ জোর দেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ

১

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, বিকল্প পথে বের করা হলো মন্ত্রীকে

২

এনপিবি’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাহসী সাংবাদিকতার প্রত্যাশা

৩

সরকারি চাকরিতে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে তিন মেয়াদি পরিকল্পনা

৪

সুন্দরবন উপকূলে মিডিয়া সংবেদনশীলকরণ কর্মশালা

৫

গ্রামবাসী জানলেন রক্তের গ্রুপ, শিক্ষার্থীদের হলো জ্ঞানের পরীক্ষা

৬

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য কর্মীদের প্রশিক্ষণ

৭

কয়রায় জলবায়ু সহনশীল কৃষি ও নারীর ক্ষমতায়নে নতুন উদ্যোগ

৮

আশাশুনিতে মৎস্যজীবী লীগের তথ্যবিষয়ক সম্পাদক ওসমান গনিসহ গ্রেপ্তার ৩

৯

এখন থেকে মোবাইল কোর্ট অভিযানের ভিডিও ধারণ বাধ্যতামূলক

১০

পারশাকে বিয়ে করে কেন পরিচয় গোপন রেখেছিলেন তার স্বামী

১১

Dissemination workshop on ensuring climate-resilient healthcare in Ashashuni

১২

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, সাতক্ষীরায় সাবেক পুলিশ কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড

১৩

উপকূল দিবস: রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষা || ‎তারিক ইসলাম

১৪

শ্যামনগরের সব খাল দখলমুক্ত ও জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি

১৫

আজ শহীদ নূর হোসেন দিবস

১৬

সুন্দরবনের অন্ধকারে রাষ্ট্র, জীবিকা ও নিরাপত্তার সংকট || মো. মামুন হাসান

১৭

দায়িত্বভার গ্রহণ করলো গবি আইন বিভাগের শিক্ষার্থী কল্যাণ পরিষদের নতুন কমিটি

১৮

ফরিদপুরে গভীর রাতে বাসে আগুন, প্রাণ গেল ঘুমন্ত চালকের

১৯

নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪৮

২০