
আশাশুনি প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সাতক্ষীরা জেলা শাখার তথ্যবিষয়ক সম্পাদক ওসমান গনি সরদারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার অন্য দুজন হলেন, উপজেলার কচুয়া গ্রামের নাজিমউদ্দীনের ছেলে মনিরুজ্জামান ওরফে মনি এবং জেলেখালী গ্রামের আসাদুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম।
পুলিশ জানায়, গ্রেপ্তার ওসমান গনি সরদার আশাশুনি থানার মামলা নং-২৩, তারিখ ২৩ জুন ২০২৬, সন্ত্রাসবিরোধী আইন-২০০৯-এর ৬/৭/৮/৯/১০/১১/১২/১৩ ধারার মামলার আসামি।
এছাড়া মনিরুজ্জামান ওরফে মনি পরোয়ানা জারি-৪৪৯/২৫ নং মামলার এবং জাহাঙ্গীর আলম সিআর-৯৯/২৩ মামলার সাজাপ্রাপ্ত আসামি।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন