বাংলাদেশ, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১০ নভেম্বর ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গ্রামবাসী জানলেন রক্তের গ্রুপ, শিক্ষার্থীদের হলো জ্ঞানের পরীক্ষা

শ্যামনগর প্রতিনিধি: নিজের রক্তের গ্রুপ কী, গ্রামের অনেকেই তা জানতেন না। সেই তথ্য তাঁরা জেনে নিলেন এলাকা থেতেই, বিনামূল্যে। একই আয়োজনে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয় পাঠ্যবইয়ের বাইরের জ্ঞানের পরীক্ষায়।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে সাতক্ষীরার শ্যামনগরের চিংড়িখালি মাধ্যমিক বিদ্যালয়ে হিলফুল ফুযুল ইয়ুথ সোসাইটির আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে চিংড়িখালিসহ আশপাশের এলাকার ২০০ নারী-পুরুষ নিজেদের রক্তের গ্রুপ জেনেছেন।

আয়োজকেরা জানান, দুর্ঘটনা, অস্ত্রোপচার বা জরুরি চিকিৎসার সময় রক্তের গ্রুপ জানা থাকলে দ্রুত রক্তের ব্যবস্থা করা সহজ হয়। এ কারণেই এলাকার মানুষের কাছে এই সেবা পৌঁছে দেওয়া হয়। একই সঙ্গে তরুণ ও সাধারণ মানুষের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের মানসিকতা গড়ে তোলাও ছিল কর্মসূচির উদ্দেশ্য।

অন্যদিকে শিক্ষার্থীদের জন্য ছিল সাধারণ জ্ঞানের কুইজ প্রতিযোগিতা। এতে অংশ নেয় এলাকার স্কুল ও মাদ্রাসার ১২০ জন শিক্ষার্থী। সাধারণ জ্ঞান, উপস্থিত বুদ্ধি ও সৃজনশীল চিন্তাশক্তির বিকাশ ঘটানোই ছিল লক্ষ্য। প্রতিযোগিতা শেষে কয়েকটি ক্যাটাগরিতে ৪০ জনকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মাস্টার আব্দুল ওয়াহেদ। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও উৎসর্গ সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আব্দুর রউফ এবং শ্যামনগর ব্লাড ব্যাংকের পরিচালক মোঃ সাইফুদ্দিন সিদ্দিকী।

এ ছাড়া উপস্থিত ছিলেন যাদবপুর ফুলবাড়ী দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল বাসার, হিলফুল ফুযুল ইয়ুথ সোসাইটির সভাপতি হাফেজ মোঃ আলমগীর হায়দার, সহসভাপতি এস এম রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফ হোসেন, দপ্তর সম্পাদক আনিসুর রহমান ও কার্যিনর্বাহী সদস্য সানজিদা আক্তার মুক্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ

১

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, বিকল্প পথে বের করা হলো মন্ত্রীকে

২

এনপিবি’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাহসী সাংবাদিকতার প্রত্যাশা

৩

সরকারি চাকরিতে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে তিন মেয়াদি পরিকল্পনা

৪

সুন্দরবন উপকূলে মিডিয়া সংবেদনশীলকরণ কর্মশালা

৫

গ্রামবাসী জানলেন রক্তের গ্রুপ, শিক্ষার্থীদের হলো জ্ঞানের পরীক্ষা

৬

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য কর্মীদের প্রশিক্ষণ

৭

কয়রায় জলবায়ু সহনশীল কৃষি ও নারীর ক্ষমতায়নে নতুন উদ্যোগ

৮

আশাশুনিতে মৎস্যজীবী লীগের তথ্যবিষয়ক সম্পাদক ওসমান গনিসহ গ্রেপ্তার ৩

৯

এখন থেকে মোবাইল কোর্ট অভিযানের ভিডিও ধারণ বাধ্যতামূলক

১০

পারশাকে বিয়ে করে কেন পরিচয় গোপন রেখেছিলেন তার স্বামী

১১

Dissemination workshop on ensuring climate-resilient healthcare in Ashashuni

১২

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, সাতক্ষীরায় সাবেক পুলিশ কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড

১৩

উপকূল দিবস: রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষা || ‎তারিক ইসলাম

১৪

শ্যামনগরের সব খাল দখলমুক্ত ও জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি

১৫

আজ শহীদ নূর হোসেন দিবস

১৬

সুন্দরবনের অন্ধকারে রাষ্ট্র, জীবিকা ও নিরাপত্তার সংকট || মো. মামুন হাসান

১৭

দায়িত্বভার গ্রহণ করলো গবি আইন বিভাগের শিক্ষার্থী কল্যাণ পরিষদের নতুন কমিটি

১৮

ফরিদপুরে গভীর রাতে বাসে আগুন, প্রাণ গেল ঘুমন্ত চালকের

১৯

নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪৮

২০