বাংলাদেশ, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১০ নভেম্বর ২০২৬, ৮:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সরকারি চাকরিতে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে তিন মেয়াদি পরিকল্পনা

ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব পদ পূরণে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে সরকার। দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও শূন্য পদে নিয়োগের জন্য সব মন্ত্রণালয় ও বিভাগকে সময়াবদ্ধ পরিকল্পনা তৈরির অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে এ তথ্য জানান প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, গত ৩০ জুন ২০২৫ পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবলসংক্রান্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে প্রকাশিত ‘স্ট্যাটিসটিকস অব পাবলিক সার্ভেন্টস ২০২৫’ অনুযায়ী, বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তরসহ সরকারি দপ্তরে মোট ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে।

তিনি জানান, বিপুলসংখ্যক শূন্য পদ পূরণে বর্তমান সরকার ইতোমধ্যে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। এর অংশ হিসেবে পাঁচ লাখ সরকারি কর্মচারী স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে নিয়োগের বিষয়ে অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগ কার্যক্রমের সর্বশেষ অবস্থা এবং শূন্য পদে নিয়োগের তথ্য চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে।

জবাবে আরও বলা হয়, দ্রুততম সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং শূন্য পদের বিপরীতে নিয়োগ দিতে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য সব মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয় ও বিভাগ নিয়োগ কার্যক্রম শুরু করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ

১

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, বিকল্প পথে বের করা হলো মন্ত্রীকে

২

এনপিবি’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাহসী সাংবাদিকতার প্রত্যাশা

৩

সরকারি চাকরিতে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে তিন মেয়াদি পরিকল্পনা

৪

সুন্দরবন উপকূলে মিডিয়া সংবেদনশীলকরণ কর্মশালা

৫

গ্রামবাসী জানলেন রক্তের গ্রুপ, শিক্ষার্থীদের হলো জ্ঞানের পরীক্ষা

৬

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য কর্মীদের প্রশিক্ষণ

৭

কয়রায় জলবায়ু সহনশীল কৃষি ও নারীর ক্ষমতায়নে নতুন উদ্যোগ

৮

আশাশুনিতে মৎস্যজীবী লীগের তথ্যবিষয়ক সম্পাদক ওসমান গনিসহ গ্রেপ্তার ৩

৯

এখন থেকে মোবাইল কোর্ট অভিযানের ভিডিও ধারণ বাধ্যতামূলক

১০

পারশাকে বিয়ে করে কেন পরিচয় গোপন রেখেছিলেন তার স্বামী

১১

Dissemination workshop on ensuring climate-resilient healthcare in Ashashuni

১২

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, সাতক্ষীরায় সাবেক পুলিশ কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড

১৩

উপকূল দিবস: রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষা || ‎তারিক ইসলাম

১৪

শ্যামনগরের সব খাল দখলমুক্ত ও জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি

১৫

আজ শহীদ নূর হোসেন দিবস

১৬

সুন্দরবনের অন্ধকারে রাষ্ট্র, জীবিকা ও নিরাপত্তার সংকট || মো. মামুন হাসান

১৭

দায়িত্বভার গ্রহণ করলো গবি আইন বিভাগের শিক্ষার্থী কল্যাণ পরিষদের নতুন কমিটি

১৮

ফরিদপুরে গভীর রাতে বাসে আগুন, প্রাণ গেল ঘুমন্ত চালকের

১৯

নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪৮

২০