বাংলাদেশ, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১০ নভেম্বর ২০২৬, ৯:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এনপিবি’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাহসী সাংবাদিকতার প্রত্যাশা

ডেস্ক রিপোর্ট: সত্য, সাহস ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় নিয়ে পথচলার প্রথম বছর পূর্ণ করেছে এনপিবি নিউজ। প্রতিষ্ঠার এক বছরে গণমানুষের কথা বলা, সমাজের অসংগতি তুলে ধরা এবং উন্নয়ন ও দুর্নীতিবিরোধী অবস্থানে গণমাধ্যমটির ভূমিকা আরও জোরালো হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সাতক্ষীরার সুশীল সমাজের প্রতিনিধিরা।

তারা বলেন, দেশের উন্নয়ন, সমাজের অগ্রগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দুর্নীতির বিরুদ্ধে একটি শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে এনপিবি নিউজের আবির্ভাব ঘটেছে। আগামী দিনগুলোতেও সততা, সাহসিকতা ও দৃঢ়তার সঙ্গে গণমানুষের অধিকার ও উন্নয়নের কথা তুলে ধরতে হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এবং বাংলা নিউজের সাতক্ষীরা প্রতিনিধি তানজির কচির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনপিবি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি মো. হোসেন আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি নাছিম ফারুক খান মিঠু। তিনি বলেন, এনপিবির কাছে আমাদের প্রত্যাশা অনেক। দেশের উন্নয়ন, সমাজের অগ্রগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দুর্নীতির বিরুদ্ধে একটি শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে এনপিবির আবির্ভাব ঘটেছে। আমরা প্রত্যাশা করি, আগামী দিনগুলোতে এনপিবি দৃঢ়তা ও সততার সঙ্গে গণমানুষের উন্নয়ন ও অধিকার নিয়ে কথা বলবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক ও সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার সভাপতি তৈয়েব হাসান সামছুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, গ্রিন কোয়ালিশন সাতক্ষীরার সভাপতি ও প্রখ্যাত সংগীতশিল্পী আবু আফফান রোজবাবু এবং জনপ্রিয় সংগীতশিল্পী চৈতালী মুখার্জি।

বক্তব্যে চৈতালী মুখার্জি বলেন, আমি একজন সংগীতশিল্পী ও সাংস্কৃতিক কর্মী হিসেবে বিশ্বাস করি, সংস্কৃতি ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। সত্য ও সুন্দরকে মানুষের কাছে পৌঁছে দিতে উভয়েরই দায়িত্ব রয়েছে।

আরো বক্তব্য রাখেন ও অনুষ্ঠানে অংশ নেন সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ, ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আকরামুল ইসলাম, প্রথম আলোর সাতক্ষীরা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. শাহীন ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদী হাসান, বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আল ইমরান, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মতিন, এনটিভির এস এম জিন্নাহ, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, মানবজমিনের এস এম বিপ্লব, কালবেলা ও স্টার নিউজের গাজী ফারহাদ, গ্লোবাল টেলিভিশনের রাহাত রাজা, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, বাংলাদেশ বুলেটিনের মিলন রুদ্র, দৈনিক হৃদয় বার্তার আলী মুক্তাদা হৃদয়, দ্য এডিটরস ও ক্যাম্পাস টাইমসের রিজাউল করিম, সাংবাদিক শিমুল হোসেন, ল স্টুডেন্ট ফোরামের সভাপতি দেলোয়ার হোসেন, সাতক্ষীরা কমিউনিটির সভাপতি উম্মে ফুয়ারা রানি, ভলান্টিয়ার ফর বাংলাদেশের (ভিবিডি) সাতক্ষীরা সভাপতি সাজেদুল ইসলাম এবং প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার সাধারণ সম্পাদক আবু তাহের বিল্যাহ প্রমুখ।

এ ছাড়া যুব রেড ক্রিসেন্ট, প্রথম আলো বন্ধুসভা, সাতক্ষীরা কমিউনিটি, ভিবিডি সাতক্ষীরাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সাতক্ষীরায় বর্ষপূর্তির আয়োজনজুড়ে ছিল আনন্দ, সৌহার্দ্য ও ভালোবাসার আবহ। একে একে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে এনপিবি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি মো. হোসেন আলীকে অভিনন্দন জানান। ফুলের তোড়া, করতালি আর সহকর্মীদের আন্তরিকতায় পুরো অনুষ্ঠানস্থল হয়ে ওঠে উৎসবমুখর।

এ সময় সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র, প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখা এবং সাতক্ষীরা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা পৃথকভাবে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথি, সাংবাদিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে কেক কেটে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ

১

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, বিকল্প পথে বের করা হলো মন্ত্রীকে

২

এনপিবি’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাহসী সাংবাদিকতার প্রত্যাশা

৩

সরকারি চাকরিতে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে তিন মেয়াদি পরিকল্পনা

৪

সুন্দরবন উপকূলে মিডিয়া সংবেদনশীলকরণ কর্মশালা

৫

গ্রামবাসী জানলেন রক্তের গ্রুপ, শিক্ষার্থীদের হলো জ্ঞানের পরীক্ষা

৬

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য কর্মীদের প্রশিক্ষণ

৭

কয়রায় জলবায়ু সহনশীল কৃষি ও নারীর ক্ষমতায়নে নতুন উদ্যোগ

৮

আশাশুনিতে মৎস্যজীবী লীগের তথ্যবিষয়ক সম্পাদক ওসমান গনিসহ গ্রেপ্তার ৩

৯

এখন থেকে মোবাইল কোর্ট অভিযানের ভিডিও ধারণ বাধ্যতামূলক

১০

পারশাকে বিয়ে করে কেন পরিচয় গোপন রেখেছিলেন তার স্বামী

১১

Dissemination workshop on ensuring climate-resilient healthcare in Ashashuni

১২

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, সাতক্ষীরায় সাবেক পুলিশ কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড

১৩

উপকূল দিবস: রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষা || ‎তারিক ইসলাম

১৪

শ্যামনগরের সব খাল দখলমুক্ত ও জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি

১৫

আজ শহীদ নূর হোসেন দিবস

১৬

সুন্দরবনের অন্ধকারে রাষ্ট্র, জীবিকা ও নিরাপত্তার সংকট || মো. মামুন হাসান

১৭

দায়িত্বভার গ্রহণ করলো গবি আইন বিভাগের শিক্ষার্থী কল্যাণ পরিষদের নতুন কমিটি

১৮

ফরিদপুরে গভীর রাতে বাসে আগুন, প্রাণ গেল ঘুমন্ত চালকের

১৯

নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪৮

২০