বাংলাদেশ, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১১ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

‘রাজনীতি নয়, মানুষের নিরাপত্তাই বড়’, খুলনার পরিস্থিতি নিয়ে সোহানের উদ্বেগ

ডেস্ক রিপোর্ট: দেশের মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। বিশেষ করে নিজের শহর খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর শঙ্কার কথা জানিয়েছেন তিনি।

তার মতে, মানুষের নিরাপত্তার চেয়ে বড় কোনো স্বার্থ, রাজনীতি কিংবা ক্ষমতা হতে পারে না।
নিজের ফেসবুক পোস্টে সোহান লিখেছেন, ‘বাংলাদেশের মানুষের নিরাপত্তার চেয়ে বড় কোনো স্বার্থ, কোনো রাজনীতি কোনো ক্ষমতা হতে পারে না।

দেশের মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ বাড়ছে উল্লেখ করে সোহান বলেন, বিশেষ করে তার নিজ শহর খুলনার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, যা কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। একজন বাংলাদেশি ও ক্রীড়াবিদ হিসেবে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করাকে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মনে করেন তিনি।

সোহান আরও লিখেছেন, ‘আমরা সংঘাত চাই না, প্রতিশোধ চাই না, অস্থিরতা চাই না। আমরা চাই আইনের শাসন, ন্যায়বিচার এবং প্রতিটি নাগরিকের নিরাপদে বেঁচে থাকার অধিকার।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু আশ্বাস নয়, এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। খুলনাসহ দেশের প্রতিটি অঞ্চলে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

সোহানের এই উদ্বেগের পেছনে রয়েছে খুলনার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি। গত কয়েক মাস ধরে বন্দরনগরীটিতে হত্যাকাণ্ড, গোলাগুলি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক ঘটনা সামনে এসেছে। গত ৩ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ নভেম্বর পর্যন্ত খুলনায় ৭৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে খুলনা মহানগর এলাকায় ৩৭টি এবং জেলায় ৩৮টি হত্যাকাণ্ডের তথ্য তুলে ধরা হয়।

এমন পরিস্থিতিতে সোহানের বক্তব্যে উঠে এসেছে সাধারণ মানুষের নিরাপদে বেঁচে থাকার আকাঙ্ক্ষা। নিজের পোস্টের শেষাংশে তিনি লিখেছেন, ‘আজ সবচেয়ে বড় স্বপ্ন কোনো ব্যক্তিগত অর্জন নয়, আজ সবচেয়ে বড় স্বপ্ন একটি নিরাপদ বাংলাদেশ।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম

১

নম্বরপ্লেট নিয়ে মোটরসাইকেল চালকদের জন্য সুখবর

২

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ

৩

আপনারা আলোচনা করেন ফালতু জিনিস নিয়ে: ফারিয়ার আক্ষেপ

৪

‘রাজনীতি নয়, মানুষের নিরাপত্তাই বড়’, খুলনার পরিস্থিতি নিয়ে সোহানের উদ্বেগ

৫

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

জাতীয় সংকটে মুমিনের ১০ করণীয়

৭

তালায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ

৮

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, বিকল্প পথে বের করা হলো মন্ত্রীকে

৯

এনপিবি’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাহসী সাংবাদিকতার প্রত্যাশা

১০

সরকারি চাকরিতে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে তিন মেয়াদি পরিকল্পনা

১১

সুন্দরবন উপকূলে মিডিয়া সংবেদনশীলকরণ কর্মশালা

১২

গ্রামবাসী জানলেন রক্তের গ্রুপ, শিক্ষার্থীদের হলো জ্ঞানের পরীক্ষা

১৩

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য কর্মীদের প্রশিক্ষণ

১৪

কয়রায় জলবায়ু সহনশীল কৃষি ও নারীর ক্ষমতায়নে নতুন উদ্যোগ

১৫

আশাশুনিতে মৎস্যজীবী লীগের তথ্যবিষয়ক সম্পাদক ওসমান গনিসহ গ্রেপ্তার ৩

১৬

এখন থেকে মোবাইল কোর্ট অভিযানের ভিডিও ধারণ বাধ্যতামূলক

১৭

পারশাকে বিয়ে করে কেন পরিচয় গোপন রেখেছিলেন তার স্বামী

১৮

Dissemination workshop on ensuring climate-resilient healthcare in Ashashuni

১৯

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, সাতক্ষীরায় সাবেক পুলিশ কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড

২০