বাংলাদেশ, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১১ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নম্বরপ্লেট নিয়ে মোটরসাইকেল চালকদের জন্য সুখবর

ডেস্ক রিপোর্ট: মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। প্রথমে ১৫ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হলেও পরে তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর অফিশিয়াল ফেসবুকে পেজে দেওয়া এক পোস্টে মোটরসাইকেলের সম্মুখভাগে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা বৃদ্ধিসংক্রান্ত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ ও ‘সড়ক পরিবহন বিধিমালা, ২০২২’ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে ও সম্মুখভাগে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের বাধ্যবাধকতা রয়েছে। এর আলোকে নির্ধারিত শর্তানুযায়ী মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

নম্বরপ্লেটের মাপ ও শর্তাবলি

বিজ্ঞপ্তিতে দুই ধরনের মোটরসাইকেলের জন্য নম্বরপ্লেটের নির্দিষ্ট মাপ ও নিয়ম উল্লেখ করা হয়েছে :মোটরসাইকেল (স্কুটার) : ম্যানুয়াল নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২০০ মিলিমিটার ও প্রস্থ ১০০ মিলিমিটার।

অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা হবে কমপক্ষে ২০ মিলিমিটার।
স্কুটার ব্যতীত অন্যান্য মোটরসাইকেল : নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার। এ ক্ষেত্রেও অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।

বিআরটিএ নির্ধারিত অন্যান্য আবশ্যিক শর্ত

ম্যানুয়াল নম্বরপ্লেটটি অবশ্যই স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে।
সাদা পটভূমির ওপর কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যায় রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।
নম্বরপ্লেটের ওপর অন্য কোনো ধরনের শোভাবর্ধন বা নকশা করা যাবে না।
স্কুটার ব্যতীত অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন মার্কটি একটি আনুভূমিক রেখায় প্রদর্শন করতে হবে (যেমন : ঢাকা মেট্রো-ল-১১-১২২৯)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম

১

নম্বরপ্লেট নিয়ে মোটরসাইকেল চালকদের জন্য সুখবর

২

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ

৩

আপনারা আলোচনা করেন ফালতু জিনিস নিয়ে: ফারিয়ার আক্ষেপ

৪

‘রাজনীতি নয়, মানুষের নিরাপত্তাই বড়’, খুলনার পরিস্থিতি নিয়ে সোহানের উদ্বেগ

৫

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

জাতীয় সংকটে মুমিনের ১০ করণীয়

৭

তালায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ

৮

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, বিকল্প পথে বের করা হলো মন্ত্রীকে

৯

এনপিবি’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাহসী সাংবাদিকতার প্রত্যাশা

১০

সরকারি চাকরিতে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে তিন মেয়াদি পরিকল্পনা

১১

সুন্দরবন উপকূলে মিডিয়া সংবেদনশীলকরণ কর্মশালা

১২

গ্রামবাসী জানলেন রক্তের গ্রুপ, শিক্ষার্থীদের হলো জ্ঞানের পরীক্ষা

১৩

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য কর্মীদের প্রশিক্ষণ

১৪

কয়রায় জলবায়ু সহনশীল কৃষি ও নারীর ক্ষমতায়নে নতুন উদ্যোগ

১৫

আশাশুনিতে মৎস্যজীবী লীগের তথ্যবিষয়ক সম্পাদক ওসমান গনিসহ গ্রেপ্তার ৩

১৬

এখন থেকে মোবাইল কোর্ট অভিযানের ভিডিও ধারণ বাধ্যতামূলক

১৭

পারশাকে বিয়ে করে কেন পরিচয় গোপন রেখেছিলেন তার স্বামী

১৮

Dissemination workshop on ensuring climate-resilient healthcare in Ashashuni

১৯

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, সাতক্ষীরায় সাবেক পুলিশ কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড

২০