বাংলাদেশ, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১১ নভেম্বর ২০২৬, ৩:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চীন সফরে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম

রিয়াজ ইসলাম, জবি প্রতিনিধি: চীন সরকারের আমন্ত্রণে ‘Youth Leadership Program on Building a Community with a Shared Future Among Neighboring Countries 2026’-এ অংশ নিতে ১০ দিনের সফরে চীন যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) ভিপি মো. রিয়াজুল ইসলাম।

বুধবার (১১ নভেম্বর) রাতে তিনি চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

আগামী ১২ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত চীনের বেইজিং ও হেইনান শহরে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। চীন সরকারের সম্পূর্ণ অর্থায়নে আয়োজিত কর্মসূচিটির তত্ত্বাবধানে রয়েছে China Foreign Affairs University।

কর্মসূচিতে বিভিন্ন দেশের তরুণ নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। এতে তরুণ নেতৃত্বের বিকাশ, পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয়ে আলোচনা ও কার্যক্রম অনুষ্ঠিত হবে।

সফর প্রসঙ্গে জকসু ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, চীন সরকারের আমন্ত্রণে এ কর্মসূচিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া সম্মানের। এ সফরের মাধ্যমে বিভিন্ন দেশের তরুণ নেতৃত্বের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নেতৃত্ব ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ হবে। অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতে দেশের তরুণ সমাজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজে লাগাতে চাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

১

চীন সফরে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম

২

১০ নভেম্বরের ক্লাস-পরীক্ষায় অনুপস্থিত জবি শিক্ষকদের তালিকা জমার নির্দেশ

৩

‎জলবায়ু অর্থায়ন নাকি ঋণের ফাঁদ : কপ ৩১-এ বাংলাদেশের প্রত্যাশা || ‎তারিক ইসলাম

৪

সব সম্পত্তি লিখে দিতে চেয়েও পার পেলেন না তিনি: ছাত্রীকে ধর্ষণের দায়ে মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

৫

সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে রাত্রিযাপনের পাশ বন্ধ, পর্যটন খাত ধ্বংসের চক্রান্তের অভিযোগ

৬

এবার পাঁচ কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছেন এমপিরা

৭

সাত ব্যাংকের লোকসান ১৫ হাজার কোটি টাকা

৮

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর, ১৫৫ জন নিয়োগ দেবে সংসদ সচিবালয়

৯

আক্ষেপ ঘোচানোর শপথ হামজার

১০

দল বদলাতেই দাম বাড়ল পান্ডিয়ার, একই দামে মুম্বাইয়ে আর্শদীপ

১১

৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ

১২

আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম

১৩

নম্বরপ্লেট নিয়ে মোটরসাইকেল চালকদের জন্য সুখবর

১৪

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ

১৫

আপনারা আলোচনা করেন ফালতু জিনিস নিয়ে: ফারিয়ার আক্ষেপ

১৬

‘রাজনীতি নয়, মানুষের নিরাপত্তাই বড়’, খুলনার পরিস্থিতি নিয়ে সোহানের উদ্বেগ

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

জাতীয় সংকটে মুমিনের ১০ করণীয়

১৯

তালায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ

২০