বাংলাদেশ, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১১ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর, ১৫৫ জন নিয়োগ দেবে সংসদ সচিবালয়

ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে ২৮টি ক্যাটাগরির পদে ১৫৫ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। অষ্টম শ্রেণি পাস থেকে স্নাতক ডিগ্রিধারী পর্যন্ত বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা এসব পদে আবেদনের সুযোগ পাবেন।

বুধবার (১১ নভেম্বর) প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, জাতীয় সংসদ সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত অস্থায়ী শূন্য পদগুলোতে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। দেশের সব জেলার যোগ্য প্রার্থীরা এসব পদে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোট ২৮ ক্যাটাগরির পদে ১৫৫ জন নেওয়া হবে। পদভেদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে অষ্টম শ্রেণি, এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা ও স্নাতক। এসব পদে বেতন স্কেল ১১তম থেকে ২০তম গ্রেড পর্যন্ত।

নিয়োগ বিজ্ঞপ্তিতে ১১তম থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদ রয়েছে। এর মধ্যে সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ২৩ জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ২২ জন, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে ২৪ জন, সহকারী সিকিউরিটি ইন্সপেক্টর পদে ১২ জন, কামরা পরিচারক/পরিচারিকা পদে ১৪ জন এবং নিরাপত্তা প্রহরী পদে ১০ জন নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া ড্রাইভার, ডাটা এন্ট্রি অপারেটর, টেকনিশিয়ান, গ্রন্থাগার সহকারীসহ বিভিন্ন পদ রয়েছে।

আবেদনের বয়স ও যোগ্যতা

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২ নভেম্বর ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বাংলাদেশের সব জেলার যোগ্য নাগরিকরা আবেদন করতে পারবেন।

পদভেদে অষ্টম শ্রেণি, এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা ও স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিছু পদের জন্য কম্পিউটার পরিচালনা, টাইপিং, কারিগরি দক্ষতা, ড্রাইভিং লাইসেন্স ও কাজের অভিজ্ঞতা প্রয়োজন হবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে ১২ নভেম্বর রাত ১২টা ১ মিনিটে। আবেদন করা যাবে ২ ডিসেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আবেদন করতে হবে https://bps.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে। পদভেদে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৬৮, ১১২ ও ৫৬ টাকা। অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য আবেদন ফি ৫৬ টাকা। আবেদন ফরম জমা দেওয়ার পর টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

সরকারি চাকরিতে আগ্রহী প্রার্থীদের আবেদন করার আগে জাতীয় সংসদ সচিবালয়ের মূল নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে শিক্ষাগত যোগ্যতা, বয়স ও অন্যান্য শর্ত যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পুরো নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুনhttps://cdn.jagonews24.com/media/doc/2023March/parliament%20circular-20261111110701.pdf

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার পাঁচ কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছেন এমপিরা

১

সাত ব্যাংকের লোকসান ১৫ হাজার কোটি টাকা

২

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর, ১৫৫ জন নিয়োগ দেবে সংসদ সচিবালয়

৩

আক্ষেপ ঘোচানোর শপথ হামজার

৪

দল বদলাতেই দাম বাড়ল পান্ডিয়ার, একই দামে মুম্বাইয়ে আর্শদীপ

৫

৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ

৬

আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম

৭

নম্বরপ্লেট নিয়ে মোটরসাইকেল চালকদের জন্য সুখবর

৮

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ

৯

আপনারা আলোচনা করেন ফালতু জিনিস নিয়ে: ফারিয়ার আক্ষেপ

১০

‘রাজনীতি নয়, মানুষের নিরাপত্তাই বড়’, খুলনার পরিস্থিতি নিয়ে সোহানের উদ্বেগ

১১

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১২

জাতীয় সংকটে মুমিনের ১০ করণীয়

১৩

তালায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ

১৪

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, বিকল্প পথে বের করা হলো মন্ত্রীকে

১৫

এনপিবি’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাহসী সাংবাদিকতার প্রত্যাশা

১৬

সরকারি চাকরিতে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে তিন মেয়াদি পরিকল্পনা

১৭

সুন্দরবন উপকূলে মিডিয়া সংবেদনশীলকরণ কর্মশালা

১৮

গ্রামবাসী জানলেন রক্তের গ্রুপ, শিক্ষার্থীদের হলো জ্ঞানের পরীক্ষা

১৯

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য কর্মীদের প্রশিক্ষণ

২০