বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১২ নভেম্বর ২০২৬, ৩:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

ডেস্ক রিপোর্ট: সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে সব বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ আদেশ প্রতিপালন করে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ।

ইটভাটা মালিকদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আলী। পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ।
আইনজীবী মনজিল মোরসেদ জানান, এইচআরপিবির করা জনস্বার্থের মামলায় হাইকোর্ট ২০২২ সালের ১৩ নভেম্বর রুল জারি করে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। একপর্যায়ে ইটভাটা মালিক সমিতির পক্ষে এই মামলায় আবেদন দাখিল করে আদালতের আদেশ সংশোধনের প্রার্থনা করে নির্দেশনা চান।

কিন্তু আদালত সকল অবৈধ ইটভাটা বন্ধ করে আদালতের প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ওই নির্দেশনা দেওয়ার পরে উচ্ছেদ অভিযান শুরু হয়।
পরবর্তীতে ইটভাটা মালিকদের পক্ষ হতে আদেশ সংশোধন করে জিগজ্যাগ সম্পর্কিত ইটভাটাকে আদেশের বাইরে রাখার প্রার্থনা করেন এবং শুনানি শেষে হাইকোর্ট বিভাগ ইটভাটা মালিকদের আবেদন সংশোধন করলেও অবৈধ ইটভাটা উচ্ছেদের আদেশ বহাল রাখেন।

এ আদেশের পরে বিভিন্ন ইটভাটার মালিকরা একাধিক আপিল দায়ের করে আদেশের উপরে স্থগিতাদেশের প্রার্থনা করলেও তা পাননি। পরবর্তীতে আপিলগুলো আপিল বিভাগে খারিজ হয়।

মনজিল মোরসেদ আরও জানান, বর্তমানে বিভিন্ন অবৈধ ইটভাটা মালিকরা পুনরায় তাদের কার্যক্রম শুরু করার পাঁয়তারা করছে মর্মে সংবাদ পেয়ে এইচআরপিবির পক্ষে একটি আবেদন দাখিল করে আদালতে অবৈধ ইটভাটা অপসারণ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের প্রতিবেদন দাখিলের প্রার্থনা করা হয়। আদালত সকল পক্ষের বক্তব্য শুনে এইচআরপিবির করা আবেদন মঞ্জুর করে বাংলাদেশের সকল অবৈধ ইটভাটা বন্ধে ইতোপূর্বে আদালতের বিভিন্ন নির্দেশনা অনুসারে ব্যবস্থা গ্রহণ করে পরিবেশ অধিদপ্তর এবং সকল বিভাগীয় কমিশনারদেরকে পদক্ষেপ গ্রহণ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে বৈধ ইটভাটা মালিকদেরকে হয়রানি না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

১

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

২

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

৩

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

৪

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৫

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৬

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

৭

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

৮

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

৯

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১০

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

১১

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১২

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১৩

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১৪

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৫

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৬

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

১৭

চীন সফরে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম

১৮

১০ নভেম্বরের ক্লাস-পরীক্ষায় অনুপস্থিত জবি শিক্ষকদের তালিকা জমার নির্দেশ

১৯

‎জলবায়ু অর্থায়ন নাকি ঋণের ফাঁদ : কপ ৩১-এ বাংলাদেশের প্রত্যাশা || ‎তারিক ইসলাম

২০