
রিয়াজ ইসলাম, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে জাতীয় সংসদ ভবন পরিদর্শন ও মহান জাতীয় সংসদের অধিবেশন প্রত্যক্ষ করেছেন সংগঠনের সদস্যরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) এই কর্মসূচিতে দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির শিক্ষার্থীরা দেশের সংসদীয় ব্যবস্থা, সংসদের কার্যক্রম এবং আইন প্রণয়নের প্রক্রিয়া সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন।
দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ফজলে রাব্বি এই কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতাকারী নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য করুন