বাংলাদেশ, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১১ নভেম্বর ২০২৬, ১:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর করল সরকার

ডেস্ক রিপোর্ট: দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম অধিকতর স্বচ্ছ ও যুগোপযোগী করতে ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ প্রকাশ করা হয়েছে। নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ১ জানুয়ারি তারিখে নূন্যতম ৬ বছর এবং সর্বোচ্চ ৭ বছরের কম হতে হবে।

নীতিমালায় জানানো হয়, ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর জন্ম তারিখ ১ জানুয়ারি ২০২০ থেকে ৩১ ডিসেম্বর ২০২০-এর মধ্যে হতে হবে। বয়স যাচাইয়ের জন্য আবেদনের সাথে অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দেওয়া বাধ্যতামূলক। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ ৫ (পাঁচ) বছরের শিথিলতা বা অতিরিক্ত সুবিধা দেওয়া হবে।

প্রতিষ্ঠানের এন্ট্রি শ্রেণি এবং আসন শূন্য থাকা সাপেক্ষে নবম শ্রেণি পর্যন্ত সাধারণ নিয়মে শিক্ষার্থী ভর্তি করা যাবে বলে নীতিমালায় উল্লেখ আছে। এতে বলা হয়েছে, প্রতি শ্রেণি বা শাখায় শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৫৫ জন নির্ধারণ করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, প্রতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাবর্ষ গণনা করা হবে। শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই পরিচালনা কমিটি সভা ডেকে ভর্তি পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ করবে। তবে একই ক্যাচমেন্ট এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে যেন একই দিনে পরীক্ষা না পড়ে, সে জন্য সংশ্লিষ্ট থানা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের পরামর্শ নিয়ে সময়সূচি ঠিক করতে হবে।

নতুন এই নীতিমালার ফলে ভর্তি প্রক্রিয়ায় শৃঙ্খলা আসার পাশাপাশি শিক্ষার্থীদের সঠিক বয়সে শিক্ষা গ্রহণের সুযোগ নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

২

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

৩

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

৪

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

৫

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

৬

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

৭

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

৮

চীন সফরে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম

৯

১০ নভেম্বরের ক্লাস-পরীক্ষায় অনুপস্থিত জবি শিক্ষকদের তালিকা জমার নির্দেশ

১০

‎জলবায়ু অর্থায়ন নাকি ঋণের ফাঁদ : কপ ৩১-এ বাংলাদেশের প্রত্যাশা || ‎তারিক ইসলাম

১১

সব সম্পত্তি লিখে দিতে চেয়েও পার পেলেন না তিনি: ছাত্রীকে ধর্ষণের দায়ে মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

১২

সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে রাত্রিযাপনের পাশ বন্ধ, পর্যটন খাত ধ্বংসের চক্রান্তের অভিযোগ

১৩

প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর করল সরকার

১৪

হামজার হাতে আর্মব্যান্ড, তিন পরিবর্তন নিয়ে রাতে শ্রীলঙ্কা বধে নামছে বাংলাদেশ

১৫

এবার পাঁচ কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছেন এমপিরা

১৬

সাত ব্যাংকের লোকসান ১৫ হাজার কোটি টাকা

১৭

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর, ১৫৫ জন নিয়োগ দেবে সংসদ সচিবালয়

১৮

আক্ষেপ ঘোচানোর শপথ হামজার

১৯

দল বদলাতেই দাম বাড়ল পান্ডিয়ার, একই দামে মুম্বাইয়ে আর্শদীপ

২০