বাংলাদেশ, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১১ নভেম্বর ২০২৬, ১:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হামজার হাতে আর্মব্যান্ড, তিন পরিবর্তন নিয়ে রাতে শ্রীলঙ্কা বধে নামছে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চে গ্রুপ সেরার সিংহাসন দখলের যুদ্ধ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

ভুটানের বিরুদ্ধে জয় দিয়ে মিশন শুরু করা লাল-সবুজ প্রতিনিধিরা আজ একাদশে এনেছে বড়সড় রদবদল। রক্ষণ ও আক্রমণভাগে ভারসাম্য আনতে শুরুর একাদশে তিনটি পরিবর্তন এনেছেন কোচ।

তবে সব রোমাঞ্চকে ছাপিয়ে আজ ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ মিডফিল্ডার হামজা চৌধুরী লাল-সবুজের জার্সিতে প্রথমবারের মতো দলনেতার আর্মব্যান্ড জড়িয়ে মাঠে নামছেন তিনি।

জাতীয় দলের অধিনায়কত্বের এই নতুন সূর্যোদয় নিয়ে আগের দিনই অবশ্য নিজের পরিপক্ব মানসিকতার ছাপ রেখেছিলেন হামজা।
সাফ জানিয়ে দিয়েছিলেন, কোচের দেওয়া যেকোনো দায়িত্ব নিতে তিনি প্রস্তুত। তবে আর্মব্যান্ডের চেয়েও তার কাছে সবচেয়ে বড় বিষয় ড্রেসিংরুমের একতাবদ্ধতা ও পারিবারিক আবহ বজায় রাখা।
সেই বিশ্বাস আর ভরসা সঙ্গে নিয়েই আজ মাঝমাঠে দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন তিনি।

ভুটান ম্যাচে বদলি হিসেবে নেমে দুর্দান্ত পারফর্ম করা মোহাম্মদ ইব্রাহিমকে এবার প্রথম মিনিট থেকেই মাঠে নামাচ্ছেন কোচ। আক্রমণভাগে ধার বাড়াতে একাদশে সুযোগ দেওয়া হয়েছে ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদকে। কৌশলগত এই পরিবর্তনের ফলে প্রথম ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন জামাল ভূঁইয়া ও ফয়সাল ফাহিম। অন্যদিকে চোটের কারণে এই ম্যাচে মাঠের বাইরেই থাকতে হচ্ছে বিশ্বনাথ ঘোষকে।

বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান শ্রাবণ (গোলকিপার), সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, হামজা চৌধুরী (অধিনায়ক), কাজেম শাহ, শমিত সোম, রাকিব হোসেন, মোহাম্মদ ইব্রাহিম ও ফারহান আলী ওয়াহিদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

২

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

৩

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

৪

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

৫

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

৬

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

৭

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

৮

চীন সফরে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম

৯

১০ নভেম্বরের ক্লাস-পরীক্ষায় অনুপস্থিত জবি শিক্ষকদের তালিকা জমার নির্দেশ

১০

‎জলবায়ু অর্থায়ন নাকি ঋণের ফাঁদ : কপ ৩১-এ বাংলাদেশের প্রত্যাশা || ‎তারিক ইসলাম

১১

সব সম্পত্তি লিখে দিতে চেয়েও পার পেলেন না তিনি: ছাত্রীকে ধর্ষণের দায়ে মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

১২

সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে রাত্রিযাপনের পাশ বন্ধ, পর্যটন খাত ধ্বংসের চক্রান্তের অভিযোগ

১৩

প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর করল সরকার

১৪

হামজার হাতে আর্মব্যান্ড, তিন পরিবর্তন নিয়ে রাতে শ্রীলঙ্কা বধে নামছে বাংলাদেশ

১৫

এবার পাঁচ কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছেন এমপিরা

১৬

সাত ব্যাংকের লোকসান ১৫ হাজার কোটি টাকা

১৭

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর, ১৫৫ জন নিয়োগ দেবে সংসদ সচিবালয়

১৮

আক্ষেপ ঘোচানোর শপথ হামজার

১৯

দল বদলাতেই দাম বাড়ল পান্ডিয়ার, একই দামে মুম্বাইয়ে আর্শদীপ

২০