বাংলাদেশ, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১১ নভেম্বর ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

ডেস্ক রিপোর্ট: জাতিসংঘের জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বলে সমালোচনা করেছেন সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ।

তাঁর অভিযোগ, জলবায়ু সংকট মোকাবিলার আলোচনায় জীবাশ্ম জ্বালানিশিল্পের লবিস্টদের প্রভাব রয়েছে।

মুনাফা ও ভূরাজনৈতিক ক্ষমতা ধরে রাখতে গিয়ে বিশ্বের অধিকাংশ মানুষ ও পৃথিবীর স্বার্থ বিসর্জন দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার তুরস্কের পর্যটন শহর আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে এসে এসব কথা বলেন গ্রেটা।

সম্মেলনস্থলে পৌঁছে তিনি বলেন, প্রতিবছর জলবায়ু সম্মেলন আয়োজনের সুযোগকে আয়োজক দেশগুলো নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করার কাজে ব্যবহার করে। অথচ এসব আলোচনায় এমন শিল্পপ্রতিষ্ঠানের অর্থায়নে পরিচালিত লবিস্টরা অংশ নেন, যাদের ব্যবসা পরিবেশের জন্য ক্ষতিকর।

গ্রেটা বলেন, ‘প্রতিবছরই এটি একধরনের ভণ্ডামি। আয়োজক দেশগুলো নিজেদের ভাবমূর্তি পরিষ্কার করার সুযোগ পায়। আমরা জানি, এসব আলোচনা ধ্বংসাত্মক শিল্পপ্রতিষ্ঠানের অর্থায়নে পরিচালিত লবিস্টদের উপস্থিতিতে ভরা। বর্তমানের এই সহিংস ব্যবস্থার সুবিধাভোগী তারাই।’

তিনি আরও বলেন, ‘আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা এখন মানবপ্রকৃতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হয়ে উঠেছে।’

জলবায়ু পরিবর্তন মানুষের জীবনের প্রায় সবকিছুকে হুমকির মুখে ফেলছে উল্লেখ করে গ্রেটা বলেন, ‘আমরা যা ভালোবাসি, তার সবকিছুই ঝুঁকির মধ্যে রয়েছে।’

বিশ্বের অধিকাংশ মানুষের স্বার্থকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মুষ্টিমেয় কিছু মানুষের বিপুল মুনাফা ও ভূরাজনৈতিক ক্ষমতা ধরে রাখার জন্য মানুষ ও পৃথিবীকে বিসর্জন দেওয়া বন্ধ করতে হবে।

এবারের কপ-৩১ সম্মেলনের যৌথ আয়োজক তুরস্ক ও অস্ট্রেলিয়া। দেশ দুটি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের প্রসারে গুরুত্ব দিচ্ছে। তবে বিদ্যুৎ উৎপাদনে এখনো কয়লাসহ জীবাশ্ম জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল তারা।

এর আগে ব্রাজিল, সংযুক্ত আরব আমিরাত ও আজারবাইজানের মতো তেল উৎপাদনকারী দেশ জলবায়ু সম্মেলনের আয়োজন করেছে। ফলে জলবায়ু পরিবর্তন মোকাবিলার আলোচনায় জীবাশ্ম জ্বালানিশিল্পের প্রভাব নিয়ে প্রশ্ন রয়েছে।

এবারের সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন তাপপ্রবাহ ও বন্যাসহ জলবায়ু পরিবর্তনজনিত নানা দুর্যোগে বিশ্বজুড়ে প্রাণহানি ঘটছে। এর মধ্যে ইরান যুদ্ধের কারণে নতুন করে জ্বালানিসংকটও তৈরি হয়েছে।

২০১৮ সালে মাত্র ১৫ বছর বয়সে সুইডিশ পার্লামেন্টের সামনে এককভাবে ‘জলবায়ুর জন্য স্কুল ধর্মঘট’ কর্মসূচি শুরু করে আলোচনায় আসেন গ্রেটা। ২০২১ সালে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত কপ-২৬ সম্মেলনের পর এবারই প্রথম কোনো জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন তিনি।

গ্লাসগো সম্মেলনে বিশ্বনেতাদের জলবায়ু প্রতিশ্রুতিকে ‘ব্লা ব্লা ব্লা’ বলে সমালোচনা করেছিলেন তিনি।

জলবায়ু আন্দোলনের পাশাপাশি ফিলিস্তিনের পক্ষে ‘ফ্রি প্যালেস্টাইন’ আন্দোলনসহ বিভিন্ন সামাজিক আন্দোলনেও যুক্ত রয়েছেন গ্রেটা।

আনতালিয়ায় তাঁর উপস্থিতি সম্মেলনে অংশ নেওয়া তরুণ জলবায়ুকর্মীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। বিশেষ করে জলবায়ু অর্থায়ন বাড়ানোর দাবিতে সোচ্চার তরুণেরা তাঁর উপস্থিতিকে গুরুত্বপূর্ণ মনে করছেন।

অ্যালায়েন্স অব স্মল আইল্যান্ড স্টেটসের ২৬ বছর বয়সী ফেলো অ্যাম্বার টার্নার বার্তা সংস্থা এপিকে বলেন, গ্রেটার উপস্থিতি তাঁদের আন্দোলনের শুরুর উদ্দেশ্য মনে করিয়ে দেবে বলে তিনি আশা করেন।

অর্থবহ পরিবর্তন আনা, নীতিনির্ধারকদের জবাবদিহির আওতায় আনা এবং সবার জন্য সুন্দর ভবিষ্যৎ গড়াই তাঁদের লক্ষ্য।

সিঙ্গাপুরের তরুণ পরিবেশকর্মী কিউইউন উ বলেন, গ্রেটার উপস্থিতি এমন একটি প্রজন্মের দাবিকে আরও জোরালো করেছে, যারা এসব আলোচনার পরিণতি বহন করবে।

আগামী ২০ নভেম্বর পর্যন্ত আনতালিয়ায় চলবে কপ-৩১ সম্মেলন। ২০২৭ সালের নভেম্বরে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে পরবর্তী সম্মেলন কপ-৩২।

সূত্র: এবিসি নিউজ, আল জাজিরা, এপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

২

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

৩

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

৪

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

৫

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

৬

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

৭

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

৮

চীন সফরে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম

৯

১০ নভেম্বরের ক্লাস-পরীক্ষায় অনুপস্থিত জবি শিক্ষকদের তালিকা জমার নির্দেশ

১০

‎জলবায়ু অর্থায়ন নাকি ঋণের ফাঁদ : কপ ৩১-এ বাংলাদেশের প্রত্যাশা || ‎তারিক ইসলাম

১১

সব সম্পত্তি লিখে দিতে চেয়েও পার পেলেন না তিনি: ছাত্রীকে ধর্ষণের দায়ে মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

১২

সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে রাত্রিযাপনের পাশ বন্ধ, পর্যটন খাত ধ্বংসের চক্রান্তের অভিযোগ

১৩

প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর করল সরকার

১৪

হামজার হাতে আর্মব্যান্ড, তিন পরিবর্তন নিয়ে রাতে শ্রীলঙ্কা বধে নামছে বাংলাদেশ

১৫

এবার পাঁচ কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছেন এমপিরা

১৬

সাত ব্যাংকের লোকসান ১৫ হাজার কোটি টাকা

১৭

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর, ১৫৫ জন নিয়োগ দেবে সংসদ সচিবালয়

১৮

আক্ষেপ ঘোচানোর শপথ হামজার

১৯

দল বদলাতেই দাম বাড়ল পান্ডিয়ার, একই দামে মুম্বাইয়ে আর্শদীপ

২০