বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১২ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। তিনি নিজেই পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগটি সামনে এনেছেন। এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও ফেসবুক পোস্টে একই দাবি করেছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রথমে নুসরাত তাবাসসুম নিজেই এ তথ্য জানিয়েছেন।

কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলার ডাংমড়কা এলাকায় বাগোয়ান গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসে আগুন নিভাতে সক্ষম হয়।

ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’

তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে পোস্টে দাবি করা হয়েছে, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য নুসরাত তাবাসসুম এমপির কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে আওয়ামী সন্ত্রাসীরা।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একাধিকবার ফোন দেওয়া হলো তিনি রিসিভ করেননি। পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোন বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এনসিপি’র কুষ্টিয়া জেলা সদস্য সচিব সুলতান মারুফ তালহা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির একজন সাহসী যোদ্ধা, একজন পার্লামেন্ট মেম্বারের গ্রামের বাড়িতে এভাবে পেট্রোল বোমা হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি আরও বলেন, জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে এ ধরনের পেট্রোল বোমা ব্যবহারের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিকদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।

তালহা বলেন, একজন এমপির বাড়িই যদি এমন হামলার ঝুঁকিতে থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং কুষ্টিয়াসহ সারাদেশে নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।

নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, কোনো অনুগ্রহ নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

১

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

২

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৩

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৪

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

৫

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

৬

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

৭

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

৮

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

৯

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১০

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১১

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১২

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৩

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৪

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

১৫

চীন সফরে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম

১৬

১০ নভেম্বরের ক্লাস-পরীক্ষায় অনুপস্থিত জবি শিক্ষকদের তালিকা জমার নির্দেশ

১৭

‎জলবায়ু অর্থায়ন নাকি ঋণের ফাঁদ : কপ ৩১-এ বাংলাদেশের প্রত্যাশা || ‎তারিক ইসলাম

১৮

সব সম্পত্তি লিখে দিতে চেয়েও পার পেলেন না তিনি: ছাত্রীকে ধর্ষণের দায়ে মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

১৯

সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে রাত্রিযাপনের পাশ বন্ধ, পর্যটন খাত ধ্বংসের চক্রান্তের অভিযোগ

২০