বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১২ নভেম্বর ২০২৬, ৩:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উপকূলীয় প্রতিনিধি: ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

এসময় ১৯৭০ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে নিহত উপকূলের লাখো মানুষকে স্মরণ এবং উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপদ জীবনযাপন নিশ্চিতে উপকূলীয় এলাকার জন্য জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) শ্যামনগরের হরিনগর বাজার সংলগ্ন মালঞ্চ নদীর পাড়ে সিডিও ইয়ুথ টিম এই মানববন্ধনের আয়োজন করে।

এসময় স্বেচ্ছাসেবী মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং মো. মাহফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন হরিনগর বাজারের ব্যবসায়ী আমির হামজা আবু। তিনি বলেন, ১৯৭০ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে উপকূলের অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছিলেন। সেই ভয়াবহ স্মৃতিকে স্মরণ করে সরকারকে ১২ নভেম্বরকে জাতীয়ভাবে ‘উপকূল দিবস’ ঘোষণা করতে হবে। উপকূলবাসীকে প্রতিবছর ত্রাণনির্ভর করে রাখার পরিবর্তে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে, যাতে মানুষ নিরাপদে বসবাস করতে পারে এবং ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ঝুঁকি মোকাবিলা করতে পারে।

সভাপতির বক্তব্যে মো. হাবিবুর রহমান বলেন, উপকূলীয় এলাকার সমস্যা ও উন্নয়ন কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার জন্য একটি পৃথক উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন করা প্রয়োজন। এই বোর্ডের মাধ্যমে উপকূলের মানুষের প্রয়োজন অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা যেতে পারে।

সিডিও’র স্বেচ্ছােসবক রিনা খাতুন বলেন, উপকূলীয় মানুষ প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বেঁচে আছে। নিরাপদে বসবাসের অধিকার নিশ্চিত করতে হলে শুধু দুর্যোগের পর ত্রাণ দেওয়ার ওপর নির্ভর না করে উপকূল রক্ষায় দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বক্তারা আরও বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষি, মৎস্যসম্পদ, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। বিশেষ করে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দ্রুত সংস্কার ও টেকসইভাবে পুনর্নির্মাণ, নদী-খাল সংরক্ষণ এবং দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।

মানববন্ধনের আরো উপস্থিত ছিলেন সিডিও স্বেচ্ছাসেবক মো. আতাউর রহমান, মো. রবিউল ইসলাম, মো. কাইম হোসেন, মো. সাকিব হোসেন, মো. নাজমুল হোসেন, মো. মিলন হোসেন প্রমুখ।

সভা শেষে ১৯৭০ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

২

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

৩

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

৪

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

৫

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

৬

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

৭

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৮

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৯

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

১০

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

১১

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

১২

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১৩

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

১৪

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১৫

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১৬

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১৭

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৮

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৯

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

২০