বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১২ নভেম্বর ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কাশিমাড়ীতে উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

উপকূলীয় প্রতিনিধি: ১৯৭০ সালের ১২ নভেম্বরের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে নিহত উপকূলবাসীকে স্মরণ এবং ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবসের স্বীকৃতি দেওয়ার দাবিতে সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ীতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক, কোস্টাল এইড ও SAYA-এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

স্বপন দাসের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কাশিমাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক জালালুদ্দিন, সংগঠনের সদস্য মালিহা, মাহফুজ ও সাকিলা।

বক্তারা বলেন, ১৯৭০ সালের ১২ নভেম্বর উপকূলীয় অঞ্চলে আঘাত হানা ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটে। সেই ভয়াবহ স্মৃতি ও উপকূলবাসীর দীর্ঘদিনের সংগ্রামকে জাতীয় পর্যায়ে যথাযথভাবে স্মরণ করা প্রয়োজন। তাই ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলের মানুষ প্রতিনিয়ত নানা সংকট ও প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হচ্ছে। লবণাক্ততা, নদীভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ নানা সমস্যায় উপকূলের মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে।

এ সময় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ এ অংশগ্রহণকারী বাংলাদেশের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় উপকূলবাসীর বাস্তব সমস্যা, জলবায়ু ন্যায়বিচার, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং টেকসই সমাধানের বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরতে হবে। উপকূলের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে কার্যকর সিদ্ধান্ত গ্রহণের ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।

মানববন্ধন থেকে ১২ নভেম্বরকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, উপকূলের মানুষের জীবন-জীবিকা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

১

বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন কেমিক্যালসহ ট্রাক জব্দ

২

কাশিমাড়ীতে উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

৩

এমপি গাজী নজরুল কাণ্ডে নৈতিক দায়ের প্রশ্নে জামায়াতের আপত্তি

৪

জবির ৫ ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ল

৫

সাতক্ষীরা প্রেসক্লাবের স্মরণসভা: জিএম নূর ইসলাম ছিলেন একজন দৃঢ়চেতা মানুষ

৬

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

৭

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

৮

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

৯

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

১০

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

১১

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

১২

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

১৩

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

১৪

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

১৫

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

১৬

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

১৭

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

১৮

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১৯

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

২০