বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১২ নভেম্বর ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা প্রেসক্লাবের স্মরণসভা: জিএম নূর ইসলাম ছিলেন একজন দৃঢ়চেতা মানুষ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, দৈনিক দৃষ্টিপাত শুধু একটি পত্রিকা নয়, এটি একটি প্রতিষ্ঠান। দক্ষিণ বঙ্গে এ পত্রিকাটি শহর থেকে গ্রামাঞ্চলে ঘরে ঘরে পৌঁছে গেছে। পত্রিকাটির সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে আমরা সবাই দৃঢ়চেতা এক সম্পাদককে হারিয়েছি, যার শুন্যস্থান পূরণ হওয়ার নয়।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দৈনিক দৃষ্টিপাতের প্রয়াত সম্পাদক জিএম নূর ইসলামের স্মরণ সভায় এসব কথা বলেন।

সাতক্ষীরা প্রেসক্লাব আয়োজিত এই স্মরণসভায় হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাই তাদেরকে আরও দায়িত্বশীল হতে হবে। নইলে বাংলাদেশ পথ হারাবে।

স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বলেন, জেলাকে উপস্থাপনার বিষয়ে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে প্রত্যাশা, জেলার উন্নয়নে সাংবাদিকরা কাজ করবেন।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এম বেলাল হোসেনের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়ব হাসান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, বীর মুক্তিযোদ্ধা কাজী নাসিরউদ্দীন, সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সহ-সভাপতি আবুল কালাম, হৃদয় বার্তা সম্পাদক জিএম মোশাররফ হোসেন, জিএম নূর ইসলামের বড় ছেলে ও দৈনিক দৃষ্টিপাতের ভারপ্রাপ্ত সম্পাদক জিএম আদম শফিউল্লাহ, নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আহসানুর রহমান রাজীব, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, চ্যানেল টুয়েন্টিফোরের আমিনা বিলকিস ময়না, মুক্ত স্বাধীনের ভারপ্রাপ্ত সম্পাদক ডা. মহিদার রহমান, কাজী জামালউদ্দীন মামুন, আসাদুজ্জামান সরদার, কৃষ্ণ মোহন ব্যানার্জী, জুলফিকার আলী জিন্নাহ, অ্যাড. এস এম বিপ্লব হোসেন, গাজী ফরহাদ, আবু সাঈদ, আব্দুল মোমিন, হোসেন আলী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মঞ্জুরুল আলম বাপী, সাংগঠনিক সম্পাদক শাহিন ইসলাম, বিডিএফ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহদাৎ হোসেন, ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ডা. আবুল হোসেন, সাতক্ষীরা কমিউনিটির পরিচালক উম্মে ফোয়ারা, প্রথম আলো বন্ধু সভার জাহিদা হাসান মৌ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমম্বয়ক আল ইমরান ইমু প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি গাজী নজরুল কাণ্ডে নৈতিক দায়ের প্রশ্নে জামায়াতের আপত্তি

১

জবির ৫ ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ল

২

সাতক্ষীরা প্রেসক্লাবের স্মরণসভা: জিএম নূর ইসলাম ছিলেন একজন দৃঢ়চেতা মানুষ

৩

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

৪

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

৫

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

৬

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

৭

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

৮

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

৯

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

১০

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

১১

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

১২

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

১৩

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

১৪

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

১৫

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১৬

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

১৭

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১৮

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১৯

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

২০