বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১২ নভেম্বর ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মৌতলায় সার মজুদের দায়ে ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জের মৌতলায় অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক সার ডিলারের গোডাউনে অভিযান চালিয়ে ৮০৩ বস্তা সার জব্দ করেছে প্রশাসন।

এ সময় সংশ্লিষ্ট ডিলারকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ৮(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা সার কৃষি বিভাগের তত্ত্বাবধানে সরকার নির্ধারিত মূল্যে প্রকৃত কৃষকদের কাছে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) রাতে উপজেলার মৌতলা ইউনিয়নের সীডস্টোর সংলগ্ন বিসিআইসি সার ডিলার মীর্জা মোজাম্মেল হকের গোডাউনে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার অভিযানটি পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, গোডাউনে মজুত রাখা মোট ৮০৩ বস্তা সার জব্দ করা হয়েছে। এর মধ্যে ৪৮ বস্তা ডিএপি, ২৫৮ বস্তা ইউরিয়া, ১৩৪ বস্তা টিএসপি এবং ৩৬৩ বস্তা এমওপি সার রয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনাকালে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়াসিম উদ্দিন ও মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

১

মৌতলায় সার মজুদের দায়ে ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা

২

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

৩

সুন্দরবন প্রেসক্লাবের উদ্যোগে উপকূল দিবস পালিত: রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

৪

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

৫

বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন কেমিক্যালসহ ট্রাক জব্দ

৬

কাশিমাড়ীতে উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

৭

এমপি গাজী নজরুল কাণ্ডে নৈতিক দায়ের প্রশ্নে জামায়াতের আপত্তি

৮

জবির ৫ ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ল

৯

সাতক্ষীরা প্রেসক্লাবের স্মরণসভা: জিএম নূর ইসলাম ছিলেন একজন দৃঢ়চেতা মানুষ

১০

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১১

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

১২

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

১৩

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

১৪

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

১৫

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

১৬

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

১৭

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

১৮

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

১৯

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

২০