
উপকূলীয় প্রতিনিধি: শ্যামনগরে যুবদের অংশগ্রহণে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচারাল রিসার্চ সোসাইটি (লিডার্স)-এর উদ্যোগে লিডার্স নলেজ ম্যানেজমেন্ট সেন্টারে তিন দিনব্যাপী (১০-১২ নভেম্বর) এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৩ জন যুব অংশগ্রহণ করেন।
এতে জলবায়ু পরিবর্তন নিয়ে যুবদের সচেতনতা বৃদ্ধি, অভিযোজন ও প্রশমন সম্পর্কে জ্ঞান ও দক্ষতা উন্নয়ন এবং কমিউনিটি পর্যায়ে জলবায়ু কার্যক্রমে সক্রিয় নেতৃত্ব গড়ে তোলার প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডার্সের সদস্য রনজিৎ বর্মন, লিডার্সের কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ববিতা রানী মন্ডল, প্রজেক্ট কো-অর্ডিনেটর মুহাম্মদ মঞ্জুরুল হক, নলেজ অ্যান্ড রিসোর্স ম্যানেজার ইন্দ্রানী রায় শুক্লা এবং প্রজেক্ট অফিসার রনজিৎ কুমার মণ্ডল।

মন্তব্য করুন